পরিভ্রমন
আর্কাইভ
সরঞ্জাম
সাংস্কৃতিক
রাজশাহী কলেজ ই-আর্কাইভ থেকে
বর্তমানে এই পাতায় কোন লেখা নেই। আপনি চাইলে অন্য পাতায় শিরোনামটি অনুসন্ধান করতে পারেন, অথবা সম্পর্কিত লগ অনুসন্ধান করতে পারেন, কিন্তু আপনার এই পাতাটি তৈরী করার অনুমতি নেই।
রাজশাহী কলেজ মিলনায়তন
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
১৯৫৫ সালে হেমন্তকুমারী ছাত্রাবাসের পূর্বে লিচু বাগানে দ্বিতল একটি ভবন নির্মাণ করে নীচতলায় লাইব্রেরি এবং দ্বিতীয় তলায় বিশাল মিলনায়তন (অডিটরিয়াম) হিসেবে ব্যবহৃত হয়। বর্তমান মিলনায়নের আসন সংখ্যা তিন’শর অধিক। অত্যন্ত সুপরিশীলিত ও শীতাতপ নিয়ন্ত্রিত অডিটরিয়ামে আধুনিকতার ছাপ সুস্পষ্ট। একটি উঁচু মঞ্চবিশিষ্ট এ মিলনায়তনে বিভিন্ন ধরনের সেমিনার, সিম্ফোজিয়াম, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও কলেজের বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশসহ যাবতীয় বৃহত্তর অনুষ্ঠানাদি সম্পন্ন হয়ে থাকে। বর্তমান অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান মিলনায়তনটিকে সংস্কার করে একটি আধুনিকমানের মিলনায়তনে রূপান্তরিত করেছেন।
রাজশাহী কলেজ নাট্য সংসদ
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
রাজশাহী কলেজ নাট্য সংসদ রাজশাহী কলেজের একটি অন্যতম সাংস্কৃতিক ছাত্র সংগঠন।
ইতিহাস
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় নাট্য সংগঠন রাজশাহী কলেজ নাট্য সংসদের প্রথম প্রযোজনা ‘কলির বান’। গত নভেম্বর রাজশাহী করেজ মিলনায়তনে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন উপাধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। নাটকটির রচনা ও নিদের্দশনায় ছিলেন কর্নেলিয়াস হাঁসদা। তাদের আগামী প্রযোজনা রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে ‘মেঘ ও রৌদ্র’। ‘উদয়ের পথে আমরাও’ এই ভাবনায় সৃষ্টিশীল ও ইতিবাচক নাট্য আন্দোলনে বিশ্বাসী এই নাট্য সংগঠনটি আলো জ্বালানোর প্রত্যয় নিয়ে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর যুক্ত হয়েছে রাজশাহী কলেজের সাথে।
