রাজশাহী কলেজে রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিবেটিং ক্লাব বিভাগ রাষ্ট বিজ্ঞান বিভাগ সহঃশিক্ষা কার্যক্রম

শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পরিচালিত রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৪ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০১ নম্বর কক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর ফাইনালে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে অংশগ্রহণ করে টিম অপ্রতিরোধ্য এবং টিম কাঠগোলাপ। ডিবেট শেষে শ্রেষ্ঠ প্রতিযোগী দল হিসেবে জয়লাভ করে টিম অপ্রতিরোধ্য।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. তায়েজুল ইসলাম। ডিবেট প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি আফসানা আফরোজ খুশি এবং বর্তমান সভাপতি মো. রুহুল আমিন।

অনুষ্ঠান শেষে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী কলেজ ডিবেটিং ক্লাবের বিগত কমিটির সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং ক্লাবে নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়।

 

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *