রাজশাহী কলেজে বাঁধনের ২৭ বছর পূর্তি উদযাপন

বাঁধন

‘রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে সাধন’—এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন তাদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর ) রাজশাহী কলেজ বাঁধন ইউনিটের আয়োজনে রাজশাহী কলেজের হাজী মুহম্মদ মহসীন ভবনের ১৭ নম্বর গ্যালারি রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন ইউনিটের সভাপতি মো. আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ও বাঁধনের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মো. যুহুর আলী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ইব্রাহিম আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঁধন ইউনিটের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ যুহুর আলী বলেন, ‘মানবতার কল্যাণে কাজ করা সংগঠনগুলোর মধ্যে রক্তদান সংগঠনগুলো অন্যতম। বাঁধন এই ক্ষেত্রে সবসময়ই অগ্রগামী। রাজশাহী কলেজ বাঁধন ইউনিট যেভাবে অসহায় মানুষদের সাহায্যে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে, আর এ ক্ষেত্রে কলেজ প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’

তিনি আরও জানান, বাঁধনের কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি রেফ্রিজারেটর প্রয়োজন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘যতদিন পর্যন্ত নতুন রেফ্রিজারেটর না পাওয়া যায়, ততদিন প্রাণীবিদ্যা বিভাগের রেফ্রিজারেটর ব্যবহারের ব্যবস্থা করা হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর ইব্রাহিম আলী বলেন, ‘বাঁধন এমন একটি সংগঠন, যারা শুধু দিয়ে যায়, কিছু চায় না। আমিও ব্যক্তিগতভাবে বহুবার বাঁধনের সাহায্য নিয়েছি। আমাদের শিক্ষার্থীরা এমন ভালো কাজে সম্পৃক্ত থাকুক, এটাই আমাদের চাওয়া।’

অনুষ্ঠানের শেষে বাঁধন ইউনিটের সভাপতি মো. আব্দুর রউফ বলেন, ‘বাঁধনের কার্যক্রম আরও দৃঢ় করার জন্য কলেজ প্রশাসনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাই।’

সংবাদ সংগ্রহে ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *