রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের (RCMDC)২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার ( ৩০ নভেম্বর ) বিকেলে কলেজ মিলনায়তনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার কবীর শেখরকে সভাপতি ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নূর শামীমকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি শাহরিয়ার আল জোবায়ের (রসায়ন) , যুগ্ম সম্পাদক -১ রাফীউজ্জামান সজীব (পদার্থ বিজ্ঞান ), যুগ্ম সাধারন সম্পাদক- ২ হুমাইরা রাশমী (ইংরেজী), অগানাইজেশন সেক্রেটারি- মাহমুদুল হাসান (ইতিহাস), সহ-অগানাইজেশন সেক্রেটারি- মাহীউল বীন নূর ও ট্রেজারার- হৃদয় (বাংলা)।
অনুষ্ঠানে সংগঠনটির পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইব্রাহিম আলীর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো: সেরাজ উদ্দীন, ক্লাবের উপদেষ্টা হাবিবুর রহমান ও সদ্য বিদায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী ও উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইব্রাহিম আলী।
সাংবাদিক
-
View all postsএস আলী দুর্জয় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের অনার্স ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একজন মেধাবী শিক্ষার্থী। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন উদীয়মান কলাম লেখক, যিনি তার লেখনীর মাধ্যমে সমসাময়িক বিষয় এবং সমাজের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরতে দক্ষ।
পেশাগত জীবনে এস আলী দুর্জয় রাজশাহীর স্থানীয় সংবাদ পরিবেশনায় সক্রিয় ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাস-এর রাজশাহী জেলা প্রতিনিধি এবং রাইজিংবিডি-এর রাজশাহী কলেজ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সংবাদ কাভারেজে তার নিরলস প্রচেষ্টা এবং বিষয়ভিত্তিক বিশ্লেষণ পাঠকসমাজে প্রশংসিত।
তরুণ প্রজন্মের একজন প্রতিভাবান সাংবাদিক ও লেখক হিসেবে এস আলী দুর্জয় তার কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে চলেছেন।
