রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাব এর উদ্যোগে ‘আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবারে (১৩ ডিসেম্বর) সকালে কলা ভবনের ১০৬ নম্বর রুমে রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের সভাপতি কবির শেখর এর সভাপতিত্বে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মোঃ যহুর আলী।
ক্লাবের সাধারণ সম্পাদক নুর শামিম এর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ মোঃ ইব্রাহিম আলী।
আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় ২২টি বিভাগ থেকে ২৮ টি দলে মোট ৮২ জন বিতার্কিক অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে একজন শিক্ষার্থীর নিজস্ব মেধা এবং মনণশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে জ্ঞানের পরিধি আরো বিস্তৃত হয়।
