ক্রীড়ার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করে তাদের শারীরিক সুস্থ বিকাশের জন্য রাজশাহী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজশাহী কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোতিার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার কোনো বিকল্প নেই। তাই নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন খেলার সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মোঃ আবুল মজন চৌধুরীসহ রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
