ভ্যাট দিবস রচনা প্রতিযোগীতায় আরসিআরইউ’র ২ সহযোগী সদস্য বিজয়ী

রিপোর্টার্স ইউনিটি

ভ্যাট দিবস সপ্তাহ -২০২৪ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির ( আরসিআরইউ ) ২ সহযোগী সদস্য বিজয়ী হয়েছেন । এতে চ্যাম্পিয়ান হয়েছেন মিরাতুজ জাহান মিলি ও প্রথম রানার আপ মোছাঃ রোকেয়া সুলতানা।

বুধবার (১১ ডিসেম্বর) রাজশাহী কলেজ অডিটোরিয়ামে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর উদ্যোগে “ভ্যাট দিব জনে জনে,অংশ নিব উন্নয়নে ” এই অঙ্গীকার কে সামনে রেখে আয়োজিত রচনা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের বিজয়ী ঘোষণা করে পুরষ্কার প্রদান করা হয়।

রাজশাহী কলেজের অধ্যক্ষ মুঃ যহুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যুগ্ম কমিশনার জনাব শাফায়াত হোসেন। কলেজের উপাধ্যক্ষ মোঃ ইব্রাহিম আলীর সহসভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যুগ্ন কমিশনার তাহমিনা আক্তার পলি । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সহকারী কমিশনার তানিয়া আলম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে সকলের ভ্যাট প্রদানে সহযোগিতা প্রয়োজন। নাগরিকের ভ্যাটের টাকায় দেশের অর্থনীতির সার্বিক কাজ পরিচালিত হয়। তাই ভ্যাট প্রদানে আমরা নিজেরা সচেতন হবো এবং অপরকে ভ্যাট প্রদানে উৎসাহিত করবো।

 

সংবাদ সংগ্রহে ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *