রাজশাহী কলেজে জাতীয় ভ্যাট দিবস পালিত

কলেজের খবর

“ভ্যাট দিব জনে জনে,অংশ নিব উন্নয়নে ” এই অঙ্গীকার ধারণ করে রাজশাহী কলেজে ভ্যাট দিবস সপ্তাহ -২০২৪ উপলক্ষে রচনা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাজশাহী কলেজ অডিটরিয়ামে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী কলেজের অধ্যক্ষ মুঃ যহুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যুগ্ম কমিশনার জনাব শাফায়াত হোসেন। কলেজের উপাধ্যক্ষ মোঃ ইব্রাহিম আলীর সহসভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যুগ্ন কমিশনার তাহমিনা আক্তার পলি । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সহকারী কমিশনার তানিয়া আলম

ভ্যাট দিবস উপলক্ষে ভ্যাট প্রদানের গুরুত্ব সম্পর্কে প্রধান অতিথি বলেন, ভ্যাট প্রদানের ফলেই দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ। সরকারি কোষাগারে জমা হওয়া এই রাজস্ব কর দেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো হয়। শিক্ষার্থীদের একজন দায়িত্ব সচেতন নাগরিক হয়ে উঠতে হবে এবং একজন সুনাগরিকের কাজ নিয়মিত ভ্যাট প্রদান করা।

সভাপতি তার সমাপনী বক্তব্যে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, একজন শিক্ষার্থী হিসেবে ভ্যাট ও এর গুরুত্ব সম্পর্কে জ্ঞান রাখা। তিনি তার প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের ভ্যাট প্রদানের গুরুত্ব সম্পর্কে সচেতন হতে বলেন।

সবশেষে কুইজ ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *