আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজ

কলেজের খবর

জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর বিতর্কে বিভাগীয় পর্যায়ের চাম্পিয়ন হয়েছে রাজশাহী কলেজ।

শনিবার(১২ মার্চ) বিকাল ৫ টায় রাজশাহী সরকারি মহিলা কলেজে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

বিতর্কে বিভাগীয় পর্যায়ে আজিজুল হক কলেজের বিপক্ষে লড়ে চাম্পিয়ন হয় রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সুমাইয়া আনোয়ার পূর্ণা,শাহরিয়ার কবির শেখর,নূর শামীম।

প্রতিযোগিতায় শ্রেষ্ট বক্তা হিসেবে গৌরব অর্জন করেন রাজশাহী কলেজের প্রতিযোগী সুমাইয়া আনোয়ার পূর্ণা।এ অর্জনে তিনি অনুভুতি ব্যক্ত করে বলেন,
“নিজের ক্লাব এবং নিজের কলেজের হয়ে সেরা হওয়ার ব্যাপারটা আমাকে বরাবরই আনন্দ দেয়। রাজশাহী কলেজ চ্যাম্পিয়ন এই কথাটা শোনার পর যে শিহরণ টা আসে তা আসলে ভাষায় প্রকাশের মতো না। আশা রাখি জাতীয় পর্যায়েও আমরা এই ধারা অব্যাহত রাখতে পারব তাই সকলের দোয়া চাই।”

চ্যাম্পিয়ন দলের শাহরিয়ার কবির শেখর বলেন,’কলেজের জন্য  সম্মানের কিছু করতে পারলে নিজের ভালোলাগে। আর বিজয় সবসময় আনন্দ দেয়, আমি ধন্যবাদ জানাই আমার টিমমেটদের।’

এছদড়া চ্যাম্পিয়ন নূর শামীম তার অনুভূতি সম্পর্কে জানান,’ নিজের কলেজকে প্রতিনিধিত্ব করার অনুভূতি অসাধারণ। কিন্ত এখন লক্ষ্য জাতীয় পর্যায়ে ভালো করা।’

এ আয়োজনে প্রধান অতিথি  ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড.এ টি এম জাফরুল আযম।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ কলেজের প্রতিযোগীদের মাঝে পুরস্কার হিসেবে পদক ও স্বারকলিপি তুলে দেয়া হয়।

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *