আরসিআরইউ’র ‘সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধন

রিপোর্টার্স ইউনিটি

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) উদ্যোগে দুই দিনব্যাপী ‘সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজশাহী কলেজের হাজী মুহাম্মদ মুহসিন ভবনের গ্যালারি রুমে সংগঠনের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. যহুর আলী।

সংগঠনের সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়ের সঞ্চালানায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরসিআরইউ’র সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতারের সাবেক ঘোষক শামসুন্নাহার সুইটি। তিনি রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠার কারণ, লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. খাদেমুল ইসলাম। তিনি সাংবাদিকতার গুরুত্ব ও এ পেশার নৈতিকতা সম্পর্কে সহযোগী সদস্যদের অবহিত করেন।কর্মশালায় ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোনো পেশায় দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পেশা। এই পেশায় মানোন্নয়নে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি এ ধরনের কার্যক্রমের মাধ্যমে পেশাদারিত্ব বাড়াতে ভূমিকা রাখছে বলে তারা প্রশংসা করেন।

অনুষ্ঠানে সংগঠনটির সহ-সভাপতি আবু সাঈদ রনি, দপ্তর সম্পাদক সুজন হোসেন, অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়া, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম, তথ্য ও প্রচার সম্পাদক ইকরাম ফেরদৌস এবং নির্বাহী সদস্য আল সাকিব, ফারহানা আকতার ছন্দা ও উম্মে সিদ্দীকা সুইটিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সংগ্রহে ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *