রাজশাহী কলেজ শিক্ষার্থী শিমুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ

Uncategorized

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ শিমুল হত্যার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও সহপাঠীরা।

শনিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনের ভবনে সামনে অবস্থান নেয়। এছাড়া তার সহপাঠীরা আরেকটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে কলেজ শিক্ষার্থীদের সাথে যোগ দেন। এসয় তারা শিমুল হত্যার সুষ্ঠু বিচার এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, এ ধরনের নির্মম হত্যাকাণ্ড শুধু শিমুলের পরিবারকেই নয়, পুরো শিক্ষার্থী সমাজকে শোকাহত করেছে। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, রাজশাহী কলেজ শিক্ষার্থী শিমুলকে প্রক্টর নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা আন্দোলনে ডাক দিয়েছি, এখন প্রতিদিন চলবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেনো বাস জিরো পয়েন্ট, মণি চত্ত্বর, রাজশাহী কলেজ পার হতে দিব না। যারা হত্যাকাণ্ডে জড়িত সিসি ক্যামেরা দেখে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তাছাড়া কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত অবস্থায় শিমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করছে, দুর্ঘটনায় আহত হয়ে শিমুল মারা গেছে। তবে শিমুলের স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিমুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *