সত্যের কলমে একুশের প্রতিচ্ছবি’ দেয়ালিকা উন্মোচন

রিপোর্টার্স ইউনিটি

‘সত্যের কলমে একুশের প্রতিচ্ছবি’ দেয়ালিকা উন্মোচন

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে ‘সত্যের কলমে একুশের প্রতিচ্ছবি’ শীর্ষক এ দেয়ালিকা প্রকাশ করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজস্ব কার্যালয়ে দেয়ালিকার উন্মোচন করেন, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী ও ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি।

এসময় তিনি বলেন, দেশ বিভাগের আগে থেকেই এই কলেজ “নেক্সট প্রেসিডেন্সি কলেজ” হিসেবে পরিচিত ছিল। এই এক কলেজে এই ধরনের আয়োজন নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ। এই কলেজের দেয়ালিকা কি খারাপ হতে পারে? আগে থেকেই এই কলেজে ভালো শিক্ষার্থীদের ভর্তি করা হতো। এখনো সেই ধারা অব্যাহত আছে। আর ভালো শিক্ষার্থীরা অবশ্যই ভালো কিছু করেছে। এই ধরনের শিক্ষা চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এই দেয়ালিকা ভাষা আন্দোলনের চেতনা ও বীর শহিদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাহায্য করবে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি হয় এবং তারা ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সঙ্গে যুক্ত হতে পারে। দেয়ালিকার প্রতিটি লেখা, চিত্র বা তথ্য নতুন প্রজন্মকে ভাষার প্রতি ভালোবাসা ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করতে পারে।

ইউনিটির সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, আরসিআরইউ’র উপদেষ্টা ড. মো. সৈয়দ আলী আহসান, আজমত আলী, মোস্তাফিজুর রহমান, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, ইউনিটির সাবেক সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক সুজন আলী, সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস ইবতেদা, সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসন, অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়া, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ফারজানা ইসলাম মিতু প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *