মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ ও নানা আয়োজনে দিবসটি উদযাপন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় রাজশাহী কলেজ আয়োজিত বিজয় শোভাযাত্রা শেষে আরসিআরইউ’র সভাপতি মো. আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়ের নেতৃত্বে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যুহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন এবং আরসিআরইউ’র শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান।
পুষ্পস্তবক অর্পণ শেষে আরসিআরইউ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আব্দুল হাকিম। সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ও বিজয়ের তাৎপর্য তুলে ধরা হয়।
আলোচনা সভার পাশাপাশি উপস্থিত বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে এসময় আরসিআরইউ’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইন্দ্রিরা ঘোষ, সহ-সভাপতি আবু সাঈদ রনি, অর্থ সম্পাদক মো. ইব্রাহীম আলী, প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আব্দুল আলিম, দপ্তর সম্পাদক মো. সুজন আলী, তথ্য ও প্রচার সম্পাদক জুলইকরাম ফেরদৌস ইবতিদা, নির্বাহী সদস্য ফারহানা ইয়াসমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
