রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের সমাপনী অনুষ্ঠিত

রাষ্ট বিজ্ঞান বিভাগ

<span;>রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের সমাপনী অনুষ্ঠিত

<span;>বার্তাপ্রেরক,নুসরাত নাঈম সাজিয়া,
<span;>রাজশাহী কলেজ প্রতিনিধি

<span;> রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান ৪র্থ বর্ষের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

<span;>সোমবার (১২ মে) দুপুর ১২ টায় রাজশাহী কলেজ অডিটরিয়ামে ৪৮ তম এই ব্যাচের সমাপনী অনুষ্ঠানটি শুরু হয়।

<span;>রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান প্রফেসর  মোঃ তায়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ যহুর আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ সেরাজ উদ্দীন।

<span;>এছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলীসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

<span;>একটি বর্ণাঢ্য র‍্যালি শেষে <span;>৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ রুহুল আমিন ও সুলতানা পারভীন রুকুর সঞ্চালনায়<span;> পুষ্পস্তবকের মাধ্যমে  অতিথিদের বরণ  করে নেন রাষ্ট্রবিজ্ঞান এর ৪৮ তম ব্যাচেট শিক্ষার্থীরা।এরপর শুরু হয় বক্তব্য পর্ব।

<span;>অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন,’তোমরা শিক্ষার্জন করে শিক্ষক,উকিল, রাজনীতিবিদ বা অন্য যেকোনো কর্মে নিয়োজিত হতে পারো,তবে যে পেশাতেই থাকি তাতে যেন তোমরা সৎ থাকতে পারো। জুলাই অভ্যুত্থানের আদর্শকে ধরে রাখবে তোমরা সেই আশা ব্যক্ত করছি।’

<span;>বিভাগীয় প্রধান সভাপতির বক্তব্যে বলেন,’তোমরা নিজেদের জীবনে ভালোটাকে ধরে রেখো।তোমাদের সর্বোচ্চ সাফল্য ধরে রেখো।”

<span;>বক্তব্য পর্ব শেষে অতিথিবৃন্দ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এরপর মানপত্র পাঠ করেন ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ জাকি মুজাহিদ। বিভাগের সকল শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন ৩য় বর্ষের মিফতাহুল জান্নাত। এরপর ৪৮ তম ব্যাচটির শিক্ষার্থীরা বিদায়ী মুহূর্তে তাদের এই ক্যাম্পাসে অনার্স জীবনের স্মৃতিচারণ করে অনুভূতি ব্যক্ত করেন।

<span;>মধ্যাহ্নভোজের পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। নাচ-গান-আবৃত্তির ছন্দে তাদের এই পদযাত্রার সমাপনী মুহুর্তকে চিরস্মরণীয় করে বিদায় নিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থীরা।

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *