ফিলিস্তিনে মানবতার চরম অবনতি ঘটেছে : রাজশাহী কলেজ উপাধ্যক্ষ

কলেজের খবর

ফিলিস্তিনে মানবতার চরম অবনতি ঘটেছে, সমস্ত ফিলিস্তিন বাস্তুচ্যুত বলে উল্লেখ করেছেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। তিনি বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর দীর্ঘদিন ধরে যে মানবতা বিরোধী হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা সভ্যতা ও মানবিকতার পরিপন্থী।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির ( আরসিআরইউ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ফিলিস্তিনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, একজন মুসলিম হিসেবে একজন মানবতাবাদী মানুষ হিসেবেও এটি মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। তিনি এই নিষ্ঠুরতার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সাঈদ রনি ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. সেরাজ উদ্দিন। উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সৈয়দ আলী আহসান, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আজমত আলী , বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন কর্মসূচির পালন করা হয়। বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। র‍্যালিটি রাজশাহী কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এরপর হাজী মোহাম্মদ মহসীন ভবনের ১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আলোচনা সভা শেষে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহত হাজারো শিশু, নারী ও নিরীহ মানুষের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইউনিটির সাবেক প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক এবং এখন টিভির রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব, সাবেক সভাপতি বাবর মাহমুদ, সাবেক সভাপতি ও কমিটি উপদেষ্টা আব্দুল হাকিম, সাবেক যুগ্ম সম্পাদক হাদিসুর রহমান, আইটি এক্সপার্ট নাহিদ ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ওলিউর রহমান বাবু, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির ও কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।

এসময় ইউনিটির যুগ্ম সম্পাদক সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস ইবতিদা, দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন , অর্থ সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ফারহানা ইয়াসমিন ছন্দা, সদস্য উম্মে সিদ্দিকা সুইটি সহ সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সংগ্রহে ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *