রাজশাহী কলেজে সপ্তাহব্যাপী আন্তঃবিভাগ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জনাব খালেদ মাসুদ পাইলট।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, ক্রীড়া কমিটির আহবায়ক মোঃ আনিসুজ্জামানসহ ক্রীড়া কমিটির সদস্যবৃন্দ এবং সকল বিভাগের খেলোয়াড়সহ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।
মোট ২৪ টি বিভাগের ২৪ টি দলের মধ্যে নকআউট ভিত্তিতে খেলা শুরু হয়। দিনের প্রথম খেলায় সমাজকর্ম বিভাগ ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগকে ৭ উইকেটের ব্যবধানে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় ডিগ্রি পাসকোর্স পদার্থ বিজ্ঞানকে ৫ রানে পরাজিত করে। আগামী ৫ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
