নবীন শিক্ষার্থীদের বরণ করলো রাজশাহী কলেজ

নবীন শিক্ষার্থীদের বরণ করলো রাজশাহী কলেজ

দর্শন বিভাগ প্রাণিবিজ্ঞান বিভাগ বিভাগ ভূগোল ও পরিবেশ বিভাগ মনোবিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ

স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে রাজশাহী কলেজ।

সোমবার (১৫ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজের মনোবিজ্ঞান, দর্শন, প্রাণীবিদ্যা, ভূগোল ও রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

কলেজে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সব জায়গায় নবীন শিক্ষার্থীদের পদচারণা। নিজ নিজ বিভাগের আয়োজনে লাল গোলাপ, রজনীগন্ধা আর ফাইল-কলম উপহার হিসেবে দেওয়া হয়েছে তাদের। বিভাগগুলোকে সাজানো হয়েছে রং-বেরঙের ফুল ও বেলুন দিয়ে। এমন আয়োজনে বেশ উৎফুল্ল ছিল নবীন শিক্ষার্থীরাও।

নবীন শিক্ষার্থীদের বরণ করলো রাজশাহী কলেজ
নবীন শিক্ষার্থীদের বরণ করলো রাজশাহী কলেজ

মনোবিজ্ঞান বিভাগের নবীন এক শিক্ষার্থী বলেন, দেশসেরা সেরা কলেজে ভর্তি হতে পেরে অনেক ভালো লাগছে। আজ ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের বরণ করে নেওয়া হয়েছে। বিভাগের সব শিক্ষকরা পড়াশোনার সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।

নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হবে বলে জানিয়েছেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।

কলেজ অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা যদি আত্মবিশ্বাসী হয় তাহলে স্বপ্ন ছুঁতে পারবেন। শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। সফল হতে হলে ঘুমিয়ে স্বপ্ন দেখলে চলবে না, জেগে থেকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য সর্বদা পরিশ্রম করতে হবে।

তিনি বলেন, রাজশাহী কলেজে রয়েছে অর্ধশতাধিক সহশিক্ষা সংগঠন যার মাধ্যমে নিজের আত্মবিশ্বাস সৃষ্টিতে সাহায্য করবে। কলেজের বিলবোর্ডগুলোতে অনেক মনীষীদের বাণী দেওয়া আছে। যা জানলে বা পড়লে নীতি-নৈতিকতা শিখে নিজে পরিবর্তন হবে এবং অপরকেও পরিবর্তনে করাতে সাহায্য করবে। রাজশাহী কলেজ বিশ্ববিদ্যালয় না হলেও শিক্ষার্থীরা সকল বিষয়ে এগিয়ে থাকবে।

উল্লেখ্য, প্রত্যেক বিভাগে আলাদা আলাদাভাবেন নবীনরণের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন- কলেজ উপাধাক্ষ প্রফেসর মো. ইব্রাহিম আলী ও স্ব-স্ব বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যন্য শিক্ষকমণ্ডলি।

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *