রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষের) শিক্ষার্থীদের আয়োজনে তীব্র তাপদাহের কারণে দারিদ্র, শ্রমজীবি ও পথচারী মানুষের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
আজ রাজশাহী কলেজ প্রশাসনের সম্মতিক্রমে রাজশাহী কলেজের প্রধান ফটকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য’ এই স্লোগানকে সামনে রেখে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মালেক সরকার, সহকারী অধ্যাপক সৈয়দা জান্নাতুন সায়মা, প্রভাষক মোঃ রোমান হাসান ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
