আরসিবিসি’র সহযোগিতায় আয়োজিত হচ্ছে প্রাইম ব্যাংকের ‘Empowering youth’সেমিনার

বিজনেস ক্লাব

প্রাইম ব্যাংকের উদ্যোগে রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সহযোগিতায় রাজশাহী কলেজের শিক্ষার্থীদের জন্য “Empowering Youth :Engaging & Inspiring Youth in Banking”শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার(২৯এপ্রিল) সকাল ১০ টা থেকে রাজশাহী কলেজ মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই বুধবার(২৩ এপ্রিল) থেকে রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে  রেজিস্ট্রেশন চালু হয়েছে যা সোমবার (২৮ এপ্রিল) পর্যন্ত চলমান থাকবে।কলা ভবন ও রসায়ন ভবনের পাশে শিক্ষার্থীদের জন্য এই রেজিষ্ট্রেশন ব্যবস্থা চালু করা হয়েছে।

সেমিনারে  ব্যাংকিং সেক্টরের সম্ভাবনা ও বাস্তবতা,ব্যাংকিং ক্যারিয়ারের পথচলা ও প্রস্তুতির কৌশল, বাস্তব অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক দিকনির্দেশনামূলক আলোচনা করবেন প্রাইম ব্যাংকের ঢাকা হেড অফিসের ব্যাংকিং কর্মকর্তারা।

 

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *