রাজশাহী কলেজে জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ অনুষ্ঠিত

কলেজের খবর

রাজশাহী কলেজে পরিচয় সংস্কৃতি সংসদ এবং আন্দোলন রাজশাহী কলেজের যৌথ আয়োজনে “সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ আলী রায়হানের পিতা মোঃ মুসলিমউদ্দিন।

অনুষ্ঠানে প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: ইব্রাহিম আলী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাশিল্পী ড. নাজিব ওয়াদুদ, কবি সায়ীদ আবুবকর, ও প্রফেসর ড. শিখা সরকার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, “জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের প্রতি আমাদের শ্রদ্ধা। এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাস চর্চায় এটি অপরিহার্য। আমাদের সমাজের কুসংস্কার ও অন্ধকার দূর করার জন্য যারা লড়াই করেছেন, তারা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছেন।”

অধ্যক্ষ আরও বলেন, “স্বাধীনতা চর্চায় আমাদের যে বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, তা যেন দীর্ঘস্থায়ী হয়। বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের নিরলস কাজ করতে হবে। শিক্ষার ক্ষেত্রে উন্নত ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে আমাদের ছাত্র সমাজ আন্তর্জাতিক পর্যায়ে তাদের অবস্থান তুলে ধরতে পারে।”

বিশেষ অতিথি প্রফেসর মো: ইব্রাহিম আলী বলেন, “নজরুল ইসলামের কবিতা ও গান সব সময় আমাদের উজ্জীবিত করে। পরিবর্তন সাধনের জন্য আমাদের ধৈর্য, ত্যাগ এবং পরমাত সহিষ্ণুতা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন গণতান্ত্রিক ও পরমত সহিষ্ণু হয়ে উঠেন।”

অনুষ্ঠানে কবিতা পাঠের মাধ্যমে বিপ্লব ও দ্রোহের চেতনা তুলে ধরা হয় এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

সংবাদ সংগ্রহে ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *