রাজশাহী কলেজে একুশে ফেব্রুয়ারি আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলেজ গ্রন্থাগার চত্বরে শুরু হয় চারদিন ব্যাপি একুশে বইমেলা । এ বইমেলায় রাজশাহীর স্থানীয় বিভিন্ন বই বিক্রেতা প্রতিষ্ঠান স্টল দিয়েছে। একই সাথে মেলায় কলেজের শিক্ষার্থীদের পরিচালিত বিভিন্ন অঙ্গ সংগঠন ও ক্লাব স্টল নিয়ে মেলায় অংশ গ্রহণ করেছে । এরই মাঝে এক ব্যতিক্রমি চিন্তাধারার দেখা মিললো এই বই মেলায়।
রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন ‘ মানসিক স্বাস্থ্য কেন্দ্র ‘ বই মেলায় নতুন উদ্যোগ গ্রহণ করেছে। বইমেলায় রাজশাহী কলেজের মানসিক স্বাস্থ্য কেন্দ্র ‘ফ্রি সাইকোলজিক্যাল ও কাউন্সিলিং সেবা’ আয়োজন করে। তারা রাজশাহী কলেজের সহযোগিতায় রাজশাহী কলেজ বইমেলায় আসা কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষদের ফ্রি সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা দিচ্ছেন।
” সবার জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং ভালো থাকায় হোক বৈশ্বিক অগ্রাধিকার ” এই স্লোগান কে সামনে রেখে ২০২২ সাল থেকে সাধারণ ছাত্র ছাত্রীদের মানসিক সেবা দিয়ে আসতেছে মনোবিজ্ঞান বিভাগ দ্বারা পরিচালিত ‘মানসিক স্বাস্থ্য কেন্দ্র ‘।
‘মানসিক স্বাস্থ্য কেন্দ্র ‘ মানসিক ভাবে প্রফুল্ল থাকার জন্য কিছু করণীয় দিকনির্দেশনা দিয়েছে তাদের স্বাস্থ্য কেন্দ্রে। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে করণীয় হচ্ছে, সব সময় সক্রিয় এবং নিজের কাজে মনোযোগী থাকা, পর্যার্প্ত পরিমানে ঘুম পারা, পছন্দের কাজগুলো আগে করা, আবেগ প্রকাশ করা, নেতিবাচক চিন্তা ভাবনাকে ইতিবাচক চিন্তায় রূপ দেয়া। মন খারাপ থাকলে বিশ্বস্ত কারো সাথে শেয়ার করা, নিজেকে সময় দেয়া, পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত ব্যয়াম করা, নিজের প্রতি কৃতঘ্ন থাকা, মেডিটেশন করা, আয়নার সামনে দাঁড়িয়ে ইতিবাচক দিকগুলো পর্যালোচনা করা।
কলেজের এক শিক্ষার্থী বলেন, এমন উদ্যোগ অনেক প্রশংসানীয়। আমরা অনেকেই ডিপ্রেশনে ভুগি, মানসিক ভাবে দূর্বল হয়ে পরি। এর থেকে নিস্তারের উপায় খুজে পাইনা। এখানে আমরা ফ্রী তে মানসিক স্বাস্থ্য সেবা নিতে পারছি।
এ বিষয়ে মানসিক স্বাস্থ্য কেন্দ্রের প্রফেশনাল সাইকোলজিস্ট শতরূপা সরকার জানান, অন্য জায়গায় মানসিক টেস্ট করার জন্য টাকা নেওয়া হয় কিন্তু আজ আমরা কলেজের ছাত্র ছাত্রী এবং বাহিরের ছাত্র ছাত্রীদের ফ্রি তে মানসিক কাউন্সিলিং করাচ্ছি। আমরা তাদেরকে একটা ফরম দিয়ে তা পূরণ করে নিচ্ছি এবং সেটা (কাউন্ট) গণনা করে তারা ডিপ্রেশনে আছে না প্রফুল্লে আছে সেটা বলে দিচ্ছি। তারা ডিপ্রেশনে থাকলে ডিপ্রেশনের কোন পর্যায়ে আছে মাউন্ট, মোডারেট নাকি সিপল সেটাও তাদেরকে আমরা বলে দিচ্ছি এবং এই সময়ে কি করণীয় তার দিক নির্দেশনা বলে দিচ্ছি।
