পরিভ্রমন
আর্কাইভ
সরঞ্জাম
গণিত বিভাগ
গণিত বিভাগের সংক্ষিপ্ত ইতিহাস
গণিত বিভাগের সংক্ষিপ্ত ইতিহাস
কলেজ প্রতিষ্ঠার অল্প কিছু দিন পর ১৮৭৮ সালে কেবল মাত্র দুজন শিক্ষক নিয়ে গণিত বিভাগ যাত্রাশুরু করে। গণিতে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
প্রতি সেশনে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে যেখানে ১৯৭২ সালে ৪০ জন শিক্ষার্থী ভর্তি হতো, সেখানে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়। বিভাগে ৩টি মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষ, ২টি আধুনিক কম্পিউটার ল্যাব, একটি সেমিনার লাইব্রেরী, একটি শিক্ষক মিলনায়তন এবং একটি বিভাগীয় প্রধানের কক্ষ রয়েছে। সেমিনার লাইব্রেরীতে বইয়ের সংখ্যা ৯২৫৩। বর্তমানে প্রায় ১৫০০ জন শিক্ষার্থী এ বিভাগে অধ্যয়নরত। এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল খুবই ভাল। ২০০৯ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষায় ১৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন ১ম শ্রেণীতে উত্তীর্ণ হয়। এছাড়াও ২০১০ সালের সম্মান ফাইনাল পরীক্ষায় ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন ১ম শ্রেণীতে উত্তীর্ণ হয়। মাস্টার্স শেষপর্ব পরীক্ষায় জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রকাশিত চূড়ান্ত ফলাফলে বাংলাদেশের মধ্যে ২০১২ সালে এক জন শিক্ষার্থী ১ম স্থান, ২০১৩ সালে এক জন শিক্ষার্থী ২য় স্থান এবং ২০১৬ সালে এক জন শিক্ষার্থী ১ম স্থান অধিকার করে। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স সম্পন্নকারী গণিতের শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে চাকরির যথেষ্ট সুযোগ রয়েছে। তারা সরকারী/বেসরকারী উভয় প্রতিষ্ঠানে সুনামের সাথে চাকরি করছে। এছাড়াও উলে¬খযোগ্য সংখ্যক শিক্ষার্থী BCS ক্যাডার, আইটি সেক্টর, ব্যাংক ও বহুজাতিক কোম্পানিতে প্রতিযোগীতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দক্ষতার সাথে চাকরি করছে।
বিভাগের বিদায়ী মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীবৃন্দ নিয়মিত স্মরণিকা প্রকাশ করে থাকে যেখানে তাদের সৃজনশীল ও গবেষণামূলক লেখা প্রকাশিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী প্রতি বছর একাডেমিক ফলাফলে কৃতিত্বের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে থাকে। বিভাগের শিক্ষার্থীবৃন্দ বছরে দুটি শিক্ষাসফর, আন্তঃবর্ষ ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃবিভাগ ক্রিড়া প্রতিযোগিতা, আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশগ্রহণ করে। এছাড়াও তারা সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। বিভাগের শিক্ষার্থীগণ ‘Club of Mathematics’ নামে একটি ক্লাব পরিচালনা করে। সেই ক্লাবের মাধ্যমে ১ম বারের মত উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী গুরুত্বপূর্ণ ব্যবহারিক বিষয়ে এই বিভাগে শিক্ষা দান করা হয়। তারা কম্পিউটার প্রোগ্রামিং Language Mathematica এবং Fortran এর উপর তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা গ্রহণ করে, যা আইটি সেক্টরে চাকরি পাওয়া সহজ হয়। এছাড়াও তারা Advanced Number Theory, Lattice Theory, Fluid Dynamics, Quantum Mechanics, Theory of Relativity, Differential and Integral Equations, Geometry of Differential Manifolds, Discrete Mathematics, Astronomy, Differential Geometry, Theory of Numbers Ges Numerical Analysis বিষয়েও জ্ঞান অর্জন করে।
শিক্ষক মণ্ডলী নির্ধারিত বিষয়ে শিক্ষাদানের সংঙ্গে সংঙ্গে মানবিক মুল্যবোধ উন্নয়নেরও কাজ করেন। প্রত্যেক বছর শিক্ষার্থীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এছাড়াও তারা শিক্ষাসফরে গিয়ে ঐতিহাসিক স্থান সম্পর্কে ধারণা লাভ করে ও সুন্দর মনোরম দৃশ্য মনকে দেয় প্রশান্তি।
রাজশাহী কলেজের তৃতীয় বিজ্ঞান ভবনে গণিত বিভাগ অবস্থিত। বর্তমানে এই বিভাগ ১৩ জন মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়ে সমৃদ্ধ। তাঁদের মধ্যে, তিন জন অধ্যাপক, এক জন সহযোগী অধ্যাপক, আট জন সহকারী অধ্যাপক এবং এক জন প্রভাষক। তের জন শিক্ষকের মধ্যে একজন শিক্ষক খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত পিএইচডি ডিগ্রী রয়েছে। বিভাগের শিক্ষকবৃন্দ অতি যত্ন সহকারে ও দক্ষতার সাথে পাঠদান, শিক্ষাসহায়ক কার্যক্রম পরিচালনা ও সাংস্কৃতিক কার্যক্রম তত্ত্বাবধায়ন করেন। পাশাপাশি কলেজের শিক্ষা ও প্রশাসনিক কাজেও অংশগ্রহণ করে থাকেন। নিবেদিত ও নিষ্ঠাবান শিক্ষকমণ্ডলী ছাত্র/ছাত্রীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকল্পে নিয়োজিত।
গণিত অধ্যায়নের উদ্দেশ্যই হচ্ছে “The spirit of the life is a life of thought, the ideal of thought is truth, everlasting truth is the goal of mathematics.”
প্রথিতযশা শিক্ষক
কৃতি শিক্ষার্থী
বর্তমান শিক্ষকমণ্ডলীর তালিকা
তলিকা দেখতে এখানে ক্লিক করুন
| SL | TEACHERS’ NAME | DESIGNATION | BATCH | MERIT | DATE OF JOINING |
|---|---|---|---|---|---|
| 01. | Md. Saiful Islam | Professor | 18 | 45 | 19/11/2024 |
| 02. | Dr. Ayesha Nazneen (012609) | Associate Professor | 22 | 01 | 23/09/2021 |
| 03. | Dr. Md. Abdul Aziz (012509) | Associate Professor | 22 | 29 | 30/06/2021 |
| 04. | Dr. Mst. Zamilla Khatun (013365) | Associate Professor | 24 | 08 | 03/07/2024 |
| 05. | Md. Yeakub Ali (16614) | Assistant Professor | 24 | 78 | 13/12/2017 |
| 06. | Md. Asaduzzaman (14183) | Assistant Professor (Attachment) | 03/08/2013 | ||
| 07. | Md. Mizanur Rahman (14058) | Assistant Professor | 09/11/2014 | ||
| 08. | Md. Sharwar Jahan (13458) | Assistant Professor | 09/11/2014 | ||
| 09. | Saika Horkil (14881) | Assistant Professor | 24 | 146 | 11/05/2023 |
| 10. | Nadira Nazneen (15968) (Assistant Professor) | Lecturer | 31/08/2010 | ||
| 11. | Mst. Lailatul Kadri (18026) (Assistant Professor) | Lecturer | 27 | 11 | 01/11/2018 |
| 12. | Mst. Mafruha Mustari (18066) (Assistant Professor) | Lecturer | 27 | 74 | 11/12/2014 |
| 13. | Lecturer |





















