পরিভ্রমন
আর্কাইভ
সরঞ্জাম
Teachers of Different Subjects
ডাবলু. বি. লিভিংস্টোন
মি. ডাবলু. বি. লিভিংস্টোন রাজশাহী কলেজের চতুর্থ অধ্যক্ষ ছিলেন। তিনি ১৮৮৭ সালের অল্প দিনের জন্য রাজশাহী কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
অবদান
১৮৮৭ খ্রিস্টাব্দ থেকে ১৮৯৭ খ্রি. পর্যন্ত রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে দ্বিতীয়বার কর্মরত ছিলেন মি. ডব্লিউ.বি. লিভিংস্টোন। একাডেমিক ক্ষেত্রে এম.এ কোর্সের সংযোজন এ অধ্যক্ষের কর্মকালের উল্লেখযোগ্য ঘটনা। রাজশাহী কলেজ এম.এ কোর্সের অনুমোদন সম্ভবত ১৮৯১ সালে পেয়েছিল এবং ১৮৯২ সালে এম.এ কোর্সের পাঠদান শুরু হয়েছিল। ১৮৮৩ এবং ১৮৯৩ সালে এ কোর্স চালু হওয়ার তথ্য আমরা পেয়ে থাকি কিন্তু এ কলেজ থেকে প্রথম যে দুজন শিক্ষার্থী এম.এ পাশ করেন তাদের নাম পাওয়া যায় ১৮৯৪ সালের গেজেটে। এক বছর মেয়াদী এম. এ কোর্সের কোন বিশেষ ব্যবস্থা ছাড়া ১৮৯৩ সালে এ কোর্স চালু হওয়া সম্ভব নয়। ১৮৯৪ সালে সরকারি বরাদ্দ ও রাজা প্রমথ নাথ রায় বাহাদুরের দানে কলেজের প্রধান ফটকের উত্তরে পি.এন. হিন্দু হোস্টেল তৈরি হয়। জানা যায় এ দালানটি ১৯২৩ সাল পর্যন্ত হিন্দু হোস্টেল হিসেবে ব্যবহৃত হয়। এরপর থেকে এখানে টিউটোরিয়াল ও অনার্স ক্লাস অনুষ্ঠিত হতো। বর্তমানে এখানে আঞ্চলিক শিক্ষা ভবন নির্মিত হয়েছে।
হরগোবিন্দ সেন
মি. হরগোবিন্দ সেন বা বাবু হরগোবিন্দ সেন রাজশাহী কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। সে সময়ে তিনি রাজশাহী জিলা স্কুলের (বর্তমানে রাজশাহী কলেজিয়েট স্কুল) প্রধান শিক্ষক ছিলেন। তিনি পাঁচ বছর (১৮৭৩-১৮৭৮) এই কলেজের অধ্যক্ষ্যের দায়িত্বে ছিলেন।
জীবনী
ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের প্রথম অধ্যক্ষ হিসেবে ইতিহাসে স্থান করে নেন তৎকালীন রাজশাহী জিলা স্কুল (পূর্বের বাউলিয়া ইংলিশ স্কুল) এর প্রধান শিক্ষক বাবু হরগোবিন্দ সেন। ছয়জন শিক্ষার্থী নিয়ে ফার্স্ট আটর্স ক্লাসের মাধ্যমে ১৮৭৩ সালে যাত্রা শুরু হয় হয় রাজশাহী কলেজের। রাজশাহী এসোসিয়েশনের অবিস্মরণীয় উদ্যোগে ১৮৭৫ সালেই বি.এ ক্লাস খোলার প্রস্তাব প্রেরিত হয় হয় কর্তৃপক্ষের সমীপে। সরকারের অনুমতি পেয়ে ১৮৭৮ সালে বি.এ ক্লাস খোলা হয় এবং কলেজটি প্রথম শ্রেণির কলেজের মর্যাদা লাভ করে। অধ্যক্ষ হিসেবে বাবু হরগোবিন্দ সেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষায় অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আরো দেখুন
Your content goes here. Edit or remove this text inline or in the module Content settings. You can also style every aspect of this content in the module Design settings and even apply custom CSS to this text in the module Advanced settings.
