পরিসংখ্যান বিভাগ

রাজশাহী কলেজ ই-আর্কাইভ থেকে

পরিসংখ্যান বিভাগের সংক্ষিপ্ত ইতিহাস

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি উত্তরবঙ্গ তথা বাংলাদেশের শ্রেষ্ঠ মানের বিদ্যাপিঠ হিসেবে পরিচিত। ১৯৭৩ সালে মাত্র দুটি পদ নিয়ে পরিসংখ্যান বিভাগের যাত্রা শুরু হয়।যার একটি সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন জনাব মোঃ নুরুল ইসলাম ও প্রভাষক পদে কর্মরত

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

ছিলেন জনাব মোঃ আব্দুল লতিফ। পরবর্তীতে জনাব মোঃ আবুল আসাদ মাহমুদ অর্থনীতি বিভাগের প্রভাষক পদে যোগদান করে পরিসংখ্যান বিভাগে পরিসংখ্যান বিষয়ের ক্লাস নিতেন। এরপর অত্র বিভাগে চারটি পদ সৃষ্টি হয়, যার একটি সহযোগী অধ্যাপক, একটি সহকারী অধ্যাপক ও দুইটি প্রভাষক। প্রথমে ফুলার ভবনের ১২নং কক্ষে পরিসংখ্যান বিভাগের অফিস ছিল ও কলা ভবনে ছাত্র-ছাত্রীদের ক্লাস অনুষ্ঠিত হত। এরপর ১৯৯২ সালে লাইব্রেরী করার উদ্দেশ্যে বর্তমান ইংরেজি ভবন করা হয়েছিল। উক্ত ভবনে ১৯৯২ সালে একবছর বিভাগ পরিচালনা করা হয়। পরে আবার ফুলার ভবনে বিভাগ স্থানান্তরিত হয়। ১৯৯৬ সালে বর্তমান ভবন, তৃতীয় বিজ্ঞান ভবনে অফিস ও একাডেমিক কার্যাবলী স্থানান্তরিত হয়।

অত্র কলেজে ১৯৭৩ সালের ২২শে আগষ্ট উচ্চ মাধ্যমিক, ডিগ্রী পাস এবং সাবসিডিয়ারী পর্যায়ে পরিসংখ্যান বিষয় চালু হয়। পরিসংখ্যান বিষয় চালু হওয়ার প্রায় ১৪ বৎসর পর ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে ১১ই অক্টোবর ১৯৮৭ সালে পরিসংখ্যান বিষয়ে সম্মান কোর্স চালু হয়। প্রথম বছরে অর্থাৎ ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে ৩৬ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ক্লাস করতো। রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত অর্থাৎ ১৯৯২ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ক্লাস করতো।

সম্মান কোর্স চালুর ব্যাপারে যাঁদের অবদান সবচেয়ে বেশী তাঁদেরকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তথ্য অনুসন্ধানে জানা যায়, তৎকালীন বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক সম্মান কোর্স খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। বিভাগীয় প্রধান জনাব মোঃ ইদ্রিস আলী এবং প্রভাষক জনাব মোঃ ইয়াছিন আলী দেওয়ান সম্মান কোর্স খোলার ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে যোগাযোগ করেন। রাজশাহী কলেজের তৎকালীন মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার মনিরুল ইসলাম এ বিষয়ে সার্বিক সহযোগীতা প্রদান করেন। তৎকালীন সম্মানিত অধ্যক্ষ ডঃ আবুল কাসেম ব্যক্তিগত পর্যায়ে পরিসংখ্যান বিষয়ের সম্মান কোর্স খোলার জন্য প্রফেসর খন্দকার মনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর প্রচেষ্টায় সরকারের শিক্ষামন্ত্রণালয়ের স্মারক নং শাঃ ৬/২সি- ২১/৮৭(৯৯৩)/১(২) শিক্ষা; তারিখ : ১৪/০৯/১৯৮৭-এর আদেশবলে রাজশাহী কলেজ পরিসংখ্যান বিষয়ে সম্মান কোর্স চালুর অনুমতি লাভ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন পরিসংখ্যান বিভাগের শিক্ষকবৃন্দ এ ব্যাপারে সর্বাত্মক সহযোগীতা করেন। রাজশাহী কলেজে পরিসংখ্যান বিভাগে সম্মান কোর্স চালুর জন্য যাঁর অবদান সবচেয়ে বেশী তিনি হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা সর্বশ্রদ্ধেয় প্রফেসর খন্দকার মনোয়ার হোসেন। সম্মান কোর্স চালুর জন্য পরিসংখ্যান বিভাগ রাজশাহী কলেজ ও কলেজ লাইব্রেরী প্রাথমিক পরিদর্শন করেন প্রফেসর খন্দকার মনোয়ার হোসেন ও মিসেস হোসনে আরা হোসেন। তাঁদের পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যায়ের স্মারক নং ২৬৯/ক-প; তারিখ : ২৬/০৪/১৯৮৭-তে পরিসংখ্যান বিষয়ে সম্মান কোর্স চালুর অনুমোদন দেয়া হয়। প্রতিষ্ঠালগ্নে বিভাগীয় প্রধান ছিলেন জনাব মোঃ ইদ্রিস আলী, সহযোগী অধ্যাপক । এছাড়া বিভাগে কর্মরত ছিলেন জনাব আবুল আসাদ মাহমুদ, সহকারী অধ্যাপক, জনাব মোজাম্মেল হক, প্রভাষক ও জনাব মোঃ ইয়াছিন আলী দেওয়ান, প্রভাষক । বর্তমানে বিভাগে সৃষ্ট শিক্ষক পদের সংখ্যা ১১টি এবং কর্মরত আছেন ১০ জন।

১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার ফলে রাজশাহী কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভূক্ত হওয়ার পরে ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষে এই বিভাগ মাস্টার্স কোর্স চালুর অনুমতি লাভ করে। বিভাগে শিক্ষক সংখ্যা কম হলেও শিক্ষকগণের ঐকান্তিক প্রচেষ্টায় এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফলে সম্মান ও মাস্টার্স শ্রেণির ফলাফল খুবই সন্তোষজনক।

প্রাক্তন বিভাগীয় প্রধান জনাব মোঃ ইয়াছিন আলী দেওয়ানের ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর তরুণ কুমার ভট্টাচার্য্যরে আন্তরিকতার ফলে এই বিভাগে ২০০০ সালে ০৫টি কম্পিউটার নিয়ে কম্পিউটার ল্যাব চালু করা সম্ভব হয়েছে। বর্তমানে পরিসংখ্যান বিভাগে ১২টি কম্পিউটার নিয়ে কম্পিউটার ল্যাব চালু রয়েছে। ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশা করা যায়।

প্রথিতযশা শিক্ষক

 

কৃতি শিক্ষার্থী

 

বর্তমান শিক্ষকমণ্ডলীর তালিকা

তলিকা দেখতে এখানে ক্লিক করুন

SL TEACHERS’ NAME DESIGNATION BATCH MERIT DATE OF JOINING
01. Md. Abdul Mazid Akand (005616) Professor 14 06 ?
02. K. M. Mahfuzur Rahman (12945) Associate Professor 22 06 01/11/2016
03. Associate Professor
04. Md. Nazmul Ahsan (15421) Assistant Professor 24 11 31/12/2016
05. Dr. Usha Rani Saha (14936) Assistant Professor 09/11/2014
06. Mst. Moallema Khatun (22179) Assistant Professor 29 02 16/11/2016
07. G. M. Nurunnobe (21987) Assistant Professor 29 05 14/12/2017
08. Mst. Jubaida Sultana (24634) (Assitant Professor) Lecturer 32 06 30/10/2013
09. Md. Manik Hossain (17135130008) Lecturer ?
10. Md. Parvej Rana (18136130001) Lecturer 36 01 03/09/2018
11. Lecturer

বিভাগের সাথে যোগাযোগ

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Contact Information

Phone Number: +88 02588855211

Official Facebook page for this department

পরিসংখ্যান বিভাগের সকল শিক্ষকের তালিকা

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

SL Photo Name ID No. DoB BCS Info Lecturer Asst. Professor Asso. Professor Professor Home

District
Contact No.
No. Merit First

Joining
Start End Start End Start End Start End
01. Md. Nurul Islam 22/08/73 10/02/78
02. Abdul Latif 18/10/73 25/02/84
03. Abul Asad Mahmud 20/04/74 ? ? ? ? 27/01/02
04. Md. Mozammel Haque 005576 02/11/81 ? 21/11/07 ? 01716825184
05. Md. Idris Ali 26/02/84 03/03/92
06. Md. Yeasin Ali Dewan 25/06/85 ? ? 30/01/04
07. Saroj Kumar Sarkar 27/11/93 31/05/98
08. Samira Begum 008919 14/08/96 14/09/08 15/09/08 12/11/14 ? ? 01710967313 0721 773538
09. Brojo Gopal Bhowmik 28/10/03 07/07/07
10. Md. mozaffar Hossain 012606 10/12/03 20/07/10 01556310319
11. Md. Shafique Nawaz Talukdar 20/06/04 15/01/05
12. Mrs. Runa Nasrin 26/06/04 17/01/05
13. Md. Abul Kalam Azad 000348 21/03/05 12/11/14 01727380864 01199086173
14. Md. Sazzadur Rahman 01/06/05 21/06/07
15. Kamrul Hasan 015826 09/09/07 15/11/09 07/05/12 16/09/14 01556302234
16. Md. Nazmul Ahasan

nahasan_1973@yahoo.com
015421 24 11 16/04/08 09/01/14 31/12/16 Continuing Gaibandha 01712538660
17. Dewan Abdur Razzak 004800 19/08/08 18/06/12 19/06/12 14/01/19 01712505254
18. Usha Rani Saha 014936 04/11/08 30/11/13 09/10/10 09/11/14 09/11/14 Continuing 01718850436
19. Md. Nur Kutub ul Alam 004660 18/06/09 30/09/12 01/10/12 11/04/15 01198172250 01715651594
20. Md. Abdul Mazid Akand

amakand67@gmail.com
005616 01/12/67 14 6 24/11/93 09/09/09 19/08/17 01735487280
21. K. M. Mahfuzur Rahman 012945 20/02/74 22 06 21/11/09 01/11/16 01/11/16 Continuing Sherpur 01716648669
22. Arifa Akhter 012452 11/08/11 01/10/12 01918913478
23. Aziza Sultana Rosy Sarkar

asrosy2012@gmail.com
023036 12/07/82 30 3 03/06/12 03/06/12 11/01/18 Rajshahi 01964250231 0721 750547
24. Md. Rashidul Haque 012251 01/10/12 30/09/15 01716509153
25. Mst. Jubaida Sultana

jubaidarc@gmail.com
024634 22/09/86 32 06 30/10/13 30/10/13 30/12/21 30/12/21 Continuing Sirajganj 01726842042
26. Md. Syful Islam

syfulahc@gmail.com
014137 11/10/77 24 09 10/11/14 31/10/16 Rangpur 01718558010
27. S. M. Abdur Rahim 002666 13/07/15 27/07/16 01716145077
28. Mst. Moallema Khatun

lulu_statdu@yahoo.com
022179 29 02 16/11/16 Continuing Thakurgaon 01717512085
29. G. M. Nurunnobe

gmsumon2000@gmail.com
021987 30/01/84 29 05 01/08/11 14/12/17 Continuing Pabna 01724189991
30. Md. Parvej Rana

parvejrana.dc@gmail.com
13/05/88 36 01 03/09/18 03/09/18 Continuing Magura 01770374325
29. Md. Anisur Rahman

anis163937@gmail.com
18136130003 03/02/89 36 03 03/09/18 03/09/18 15/11/20 Pabna 0271530033 01715300863