রসায়ন বিভাগ

রাজশাহী কলেজ ই-আর্কাইভ থেকে

রসায়ন বিভাগের সংক্ষিপ্ত ইতিহাস

রসায়ন বিভাগ রাজশাহী কলেজের বিজ্ঞান অনুষদের একটি গুরুত্বপূর্ন বিভাগ। এটি প্রথম বিজ্ঞান ভবন বা রসায়ন ভবনে অবস্থিত।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

পরিচ্ছেদসমূহ

রাজশাহী কলেজের সূচনা

ইংরেজ শাসন আমলে অবিভক্ত বাংলায় ১৮৭৩ সালে জাতীয় পর্যায়ে ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরেই তৃতীয় যে ঐতিহ্যবাহী কলেজটি আত্নপ্রকাশ করে, তা হলো রাজশাহী কলেজ। ১৮২৮ সালে রাজশাহী শহরে বেসরকারী প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌’‌‌‌‌‌‌‍‌‌‌‍বাউলিয়া ইংলিশ স্কুল’। ১৮৩৬ সালে উইলিয়াম এ্যাডাম্স সাহেবের সুপারিশক্রমে উক্ত বাউলিয়া ইংলিশ স্কুল জাতীয়করণ হয় এবং রাজশাহী জেলা স্কুল নাম ধারণ করে। অতপর ১৮৭৩ সালে সরকার বাহাদুর রাজশাহী জেলা স্কুলকে দ্বিতীয় গ্রেডের কলেজে রুপান্তর করেন, যার নাম রাখা হয় রাজশাহী কলেজ, যা শুরুর দিকে রাজশাহী জেলা স্কুলের প্রধান শিক্ষকের নেতৃত্বেই পরিচালিত হতে থাকে। সূচনাকালে ৬ (ছয়) জন শিক্ষার্থী নিয়ে রাজশাহী কলেজের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৮৭৮ সালে রাজশাহী কলেজকে প্রথম গ্রেডের কলেজ হিসেবে ঘোষণা এবং পৃথক অধ্যক্ষের নিয়োগ দেয়া হয়।

রসায়ন ও পদার্থবিজ্ঞানের যুক্ত বিভাগ

বৃটিশ ঔপনিবেশিক শাসন আমলে এ অঞ্চলে বিজ্ঞান চর্চার তেমন কোন প্রচলন ছিল না। তবে কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই উচ্চ মাধ্যমিক পর্যায়ে (FA- First Arts) মানবিক শাখার পাশাপাশি বিজ্ঞান শাখার পাঠদান চালু হয়। আর বিজ্ঞান শাখার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো রসায়ন। সে প্রেক্ষাপটে প্রতিষ্ঠার কিছুকাল পর থেকেই রাজশাহী কলেজে রসায়ন ও পদার্থবিজ্ঞানের যুক্ত বিভাগ প্রতিষ্ঠা একটি উল্লেখযোগ্য ঘটনা। সে বছরটি ছিল ১৮৮৫ সাল। প্রথম দিকে যৌথভাবে রসায়ন ও পদার্থবিজ্ঞান একটি বিভাগ হিসেবে যাত্রা শুরু করে এবং এ যুক্ত বিভাগের যাত্রা ১৯০৮ সাল পর্যন্ত অব্যাহত থাকে। পরবর্তীতে ১৯০৯ সালে রসায়ন ও পদার্থবিজ্ঞান দু’টি পৃথক বিভাগের মর্যাদা লাভ করে। ১৮৮৭ সালে আব্দুস সালেক নামে একজন ছাত্র অত্র বিভাগ থেকে প্রথম বি.এসসি. অনার্স ডিগ্রী লাভ করেন এবং পরবর্তীতে এ বিভগেই তিনি শিক্ষকতার দায়িত্ব পালন করেন। ১৮৯৩ সালে রসায়নে মাস্টার্স কোর্সও চালু হয় এবং এ বিভাগ থেকে নরেন্দ্রনাথ লাহেরী নামে একজন শিক্ষার্থী সর্বপ্রথম রসায়নে মাস্টার্স ডিগ্রীও লাভ করেন। এ সময়ে এ বিভাগের তিন জন শিক্ষকের নাম ব্যতীত আর কোন শিক্ষকের তথ্য পাওয়া যায় না। তাঁরা হলেন বাবু হীরালাল মুখার্জি, এম.এ., Mr. P. Bruhl এবং প্রফেসর আব্দুস সালেক।

রসায়নের প্রথম শিক্ষক

বাবু হীরালাল মুখার্জি, এম.এ. ১৮৭৮ সালে রসায়নের প্রভাষক হিসেবে সর্বপ্রথম নিয়োগ প্রাপ্ত হন, যখন কোন বিভাগই প্রতিষ্ঠা লাভ করেনি। পরবর্তীতে রসায়ন ও পদার্থবিজ্ঞানের যৌথ বিভাগ প্রতিষ্ঠার পর ১৮৮৭ সালে একজন বৃটিশ Mr. P. Bruhl দ্বিতীয় শিক্ষক হিসেবে কিছু দিনের জন্য ডেপুটেশনে আসেন। অতঃপর এ বিভাগেরই কৃতি শিক্ষার্থী জনাব মো. আব্দুস সালেক ১৮৯০ সালে শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন।

একক বিভাগ হিসেবে রসায়ন বিভাগ

১৯০৯ সালে একক বিভাগ হিসেবে রসায়ন বিভাগ তার যাত্রা শুরু করে।একক রসায়ন বিভাগ যাঁদেরকে নিয়ে যাত্রা শুরু করেছিল, তাঁদের নামের তালিকা নিম্নরুপঃ

  • প্রফেসর ড. পঞ্চানোন নিয়োজি, এম.এ.(নিয়োগঃ ১১ নভেম্বর-১৯০৭)- বিভাগীয় প্রধান
  • প্রফেসর আশুতোষ মৈত্র, এম.এ. (নিয়োগঃ ২২ নভেম্বর-১৯০৯)
  • বাবু বিরেন্দ্রভূষন অধিকারী, প্রদর্শক (নিয়োগঃ ০১ জুলাই ১৯০৬)
  • বাবু খিরোদ মোহন সেন, ল্যবরেটরী সহকারী
  • বাবু রমেশ চন্দ্র গুপ্ত, বি.এসসি. , অফিসিয়েটিং ল্যবরেটরী সহকার

১৯০৯ সালের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো, কলিকাতা বিশ্ববিদ্যালয় এ কলেজের রসায়নসহ সকল বিষয়ের মাস্টার্স কোর্সের অনুমোদন বাতিল করে। ২ (দুই) বছর মেয়াদী অনার্স কোর্স চালু হওয়ার পর প্রতি বছরই খুবই স্বল্প সংখ্যক শিক্ষার্থী (শুণ্য থেকে তিন জন পর্যন্ত) রসায়ন বিভাগ থেকে অনার্স ডিগ্রী লাভ করতে থাকেন। এসকল শিক্ষার্থীর অনেকেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অসাধারণ ফলাফলও করেন। দৃষ্টান্তস্বরুপ ১৯১১ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দুই জন শিক্ষার্থী রসায়নে অনার্স ডিগ্রী লাভ করেন। তারা মূলতঃ এ বিভাগেরই কৃতি ছাত্র ছিলেন। শিক্ষার্থীদ্বয় হলেন ১. হেমেন্দ্র নাথ রায়, দ্বিতীয় বিভাগে প্রথম এবং ২. তারিনৌচরণ চৌধুরী, দ্বিতীয় বিভাগে দ্বিতীয় । এছাড়া ১৯১৩ সালে এবং ১৯১৬ সালে একজন করে রসায়নে কৃতিত্বের সাথে অনার্স ডিগ্রী লাভ করেন। এ বিভাগে বহু প্রতিভাবান, উচ্চশিক্ষিত ও স্বনামধন্য শিক্ষাবিদ বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন। শুরুর দিকে এ বিভাগে দুইজন শিক্ষক, একজন প্রদর্শক, দুইজন ল্যবরেটরী সহকারী এবং বেশ কিছু চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োজিত ছিলেন। ধীরে ধীরে বিভাগে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীতে ১৯১৫ সালে একজন ল্যব-সহকারী নিয়োগ দেয়া হয়, যাঁর নাম বাবু প্রবোধ চন্দ্র গাংগুলি, বি.এসসি.। ১৯১৯ সালে রসায়নের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পঞ্চানোন নিয়োজি, এম.এ. এক বছরের জন্য অধ্যক্ষের দায়িত্বে নিযুক্ত হন। এ বছরেই প্রফেসর হরিদাস মুখার্জি, এম.এসসি. এবং ১৯২৪ সালে প্রফেসর কুমুদনাথ চৌধুরী (কে. এন. চৌধুরী), এম.এ. রসায়ন বিভাগে যোগদান করেন। ১৯০৬ সালে প্রদর্শক হিসেবে নিয়োগ প্রাপ্ত বাবু বিরেন্দ্রভূষন অধিকারী পরবর্তীতে ১৯৩২ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৯৩১ সালে ড. অনুকুল চন্দ্র সরকার সরাসরি বিভাগে প্রফেসর হিসেবে যোগদান করেন। ১৯১২-১৯১৩ সেশনের শিক্ষক তালিকায় বিদ্যমান ল্যবরেটরী সহকারী বাবু খিরোদ মোহন সেন পরবর্তীকালে ১৯১৮ সালে প্রদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন এবং ১৯৩৪ সালে প্রফেসর হওয়ার গৌরব অর্জন করেন এবং ১৯৪২ সালে বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেন।

১৯৩৩ সালে রসায়ন বিভাগের শিক্ষক তালিকা নিম্নরুপঃ

  • প্রফেসর ড. অনুকুল চন্দ্র সরকার – বিভাগীয় প্রধান (deputation)
  • প্রফেসর কুমুদ নাথ চৌধুরী ( কে. এন. চৌধুরী)
  • প্রফেসর বিরেন্দ্রভূষন অধিকারী, এম.এ., বি.ই.এস.
  • বাবু নির্মলেন্দুনাথ রায়, এম.এসসি. – প্রভাষক
  • বাবু খিরোদ মোহন সেন, এম.এ. প্রদর্শক
  • বাবু বণিকান্ত ব্যানার্জি, এম.এসসি. – প্রদর্শক
  • বাবু শৈলেন্দ্র নাথ সেন, এম.এসসি., ল্যবরেটরী সহকারী

পরবর্তী বছর অর্থাৎ ১৯৩৫-১৯৩৬ সেশনে উপরোক্ত শিক্ষকমন্ডলীর সাথে নুতন একজন যুক্ত হন, তিনি ছিলেন প্রফেসর ড. সুবোধ কুমার মজুমদার, এম.এ. পি.এইচডি. । পরবর্তীতে ১৯৩৮-১৯৩৯ সেশনে প্রদর্শক প্রিভানাথ কুন্ডু অন্যত্র গমন করায় উক্ত পদে বাবু দিজেন্দ্রনাথ দাসগুপ্ত, এম.এসসি. প্রদর্শক হিসেবে নিয়োগ লাভ করেন।

বৃটিশ শাসন আমলে ১৯৪২ সালে রসায়ন বিভাগে সর্বশেষ ৬ জন শিক্ষক কর্মরত ছিলেন। তাঁদের তালিকা ছিল নিম্নরুপঃ ১. প্রফেসর খিরোদ মহোন সেন, এম.এ. – বিভাগীয় প্রধান ২. প্রফেসর বণিকান্ত ব্যানার্জি, এ.এসসি. ৩. বাবু দিজেন্দ্রনাথ দাস গুপ্ত, এম.এসসি., প্রদর্শক ৪. বাবু নির্মলেন্দুনাথ রায়, প্রভাষক ৫. জনাব কে. ওয়াহেদ বক্স, প্রভাষক ৬. বাবু এস.এন. চক্রবর্তী – প্রদর্শক

1942 সালে প্রফেসর খিরোদ মোহন সেন অবসরে যাওয়ার পর বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন প্রফেসর বনিকান্ত ব্যানার্জি এবং তিনি ১৯৪৮ সালে অবসরে গমন করেন। অতঃপর প্রফেসর মীর আহমদ হুসাইন বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। প্রফেসর মীর আহমদ হুসাইনের নেতৃত্ব বিভাগের শিক্ষকবৃন্দ হলেনঃ

১. প্রফেসর মীর আহমদ হুসাইন- বিভাগীয় প্রধান ২. মৌলভী মো. হারুনার রশীদ, প্রভাষক ৩. মৌলভী আনোয়ার আলী খন্দকার, প্রভাষক ৪. মৌলভী মোহাম্মদ আলী, প্রভাষক ৫. মৌলভী আব্দুন নবী, ল্যবরেটরী সহকারী।

উল্লেখ্য দেশ বিভাগের পর ১৯৪৮ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত সময়ে সম্ভবত প্রতিকুল রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিভাগে অনার্স কোর্স চালু ছিল না। ১৯৫২ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছর মেয়াদী অনার্স কোর্স চালু হলেও পরের বছরই অর্থাৎ ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ বিশ্ববিদ্যালয়ের অধীনে পূর্বের ন্যায় পুনরায় দু’বছর মেয়াদী অনার্স কোর্স চালু হয়।পরবর্তীতে ১৯৬০ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে ৩ (তিন) বছর মেয়াদী অনার্স কোর্স চালু হয়।

পরবর্তীকালে সম্ভবত ১৯৫২ সালে প্রফেসর আহমদ হুসাইন চট্টগ্রাম কলেজে বদলী হন এবং ১৯৫৬ সালে পুনরায় বিভাগে যোগদান করেন। তাঁর অনুপস্থিতিতে প্রফেসর ড. এস.এ. খান বিভাগের নেতৃত্ব দিতে থাকেন। ১৯৫৭ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত প্রফেসর মীর আহমদ হুসাইন একাধারে বিভাগীয় প্রধান ও উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেন এবং ঐ বছরেই তিনি অবসরে যান। ১৯৫৯ সালে ড. এম. কিয়াম উদ্দিন বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহন করেন এবং ১৯৬২ সাল পর্যন্ত এ পদে বহাল থাকেন। ১৯৬২ সালে প্রফেসর ড. মো. হারুনার রশিদ বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহন করেন এবং ১৯৬৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বিভাগীয় প্রধানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাঁর সময়কালে ১৯৬৯ সালে বিভাগে সাত জন শিক্ষক কর্মরত ছিলেন; তাঁদের নামের তালিকা নিম্নরুপঃ

১. প্রফেসর ড. এম. সিরাজুল ইসলাম, P/EPSES- বিভাগীয় প্রধান ২. জনাব মো. ওয়াজেদ আলী P/EPSES ৩. জনাব মো.মোসলেম আলী P/EPSES ৪. জনাব মো. জুহুরুল ইসলাম L/EPJES ৫. জনাব এ.জে. এম. রেজাউল হক চৌধুরী L/EPJES ৬. জনাব মো. গোলাম আকবর L/EPJES ৭. জনাব মো. মুজিবুর রহমান L/EPJES উপরে উল্লেখিত পদবীর অর্থ হলো P/EPSES- East Pakistan Senior Education Service. যাঁদেরকে বর্তমানে Professor পদমর্যাদার ধরা হয

এবং EPJES-East Pakistan Junior Education Service. যাঁদেরকে বর্তমানে Lecturer পদমর্যাদার ধরা হয়। মধ্যবর্তী আরেকটি পদ হলো EPES অর্থাৎ East Pakistan Education Service যা Assistant Professor পদমর্যাদার। পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলের শুরুর দিকে শিক্ষা ব্যবস্থাপনায় এই তিন শ্রেণির পদবিণ্যাস বিদ্যমান ছিল।

স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭২ সালে এ বিভাগেরই কৃতি শিক্ষার্থী ড. মো. আবুল কাশেম এর নেতৃত্ব ৯ (নয়) জন শিক্ষক কর্মরত ছিলেন। সে তালিকাটি নিম্নরুপঃ ১. প্রফেসর ড. মো. আবুল কাশেম – বিভাগীয় প্রধান ২. ড. মো. আব্দুল কাদের, সহকারী অধ্যাপক ৩. জনাব এস.এম. গোলাম রব্বানী, সহকারী অধ্যাপক ৪. জনাব মো. জহুরুল ইসলাম, সহকারী অধ্যাপক ৫. জনাব মো. মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক ৬. জনাব মো. আরশাদ আলী, সহকারী অধ্যাপক ৭. জনাব মো. আব্দুস সালেক, প্রভাষক ৮. জনাব কমলেন্দ্র নারায়ন দাস, প্রভাষক ৯. জনাব এ.বি.এম. বজলুল করিম, প্রভাষক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯২ সাল পর্যন্ত ৩ (তিন) বছর মেয়াদী অনার্স ও ১ (এক) বছর মেয়াদী মাস্টার্স শেষপর্ব কোর্স চালু ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৯৩ সাল থেকে এ বিভাগে বি.এসসি. অনার্স, পাস ও মাস্টার্স কোর্সসমূহ পূর্বের নিয়ম আনুযায়ী পরিচালিত হতে থাকে। পরবর্তীতে ২০০১-২০০২ সেশন থেকে ৪ (চার) বছর মেয়াদী অনার্স, ৩ (তিন) বছর মেয়াদী ডিগ্রী পাস এবং এক বছর মেয়াদী মাস্টার্স শেষপর্ব কোর্স চালু হয়, যা বর্তমানে অব্যাহত আছে।

বিভাগের শিক্ষক পদবিন্যাস

একক বিভাগ হিসেবে যাত্রার প্রাক্কালে ১৯০৯ সালে এ বিভাগের পদবিন্যাস ছিল নিম্নরুপ- ১. অধ্যাপক – ০২ জন। ২. প্রদর্শক – ০১ জন। ৩. ল্যবরেটরী সহকারী–০১ জন।

পরবর্তীতে বিভিন্ন সময়ে শিক্ষক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ৩০ মার্চ -১৯৪৮ সালে কলেজ অধ্যক্ষের প্রতিবেদনে রসায়ন বিভাগের যে পদবিন্যাস পাওয়া যায় তা নিম্নরুপ-

১. অধ্যাপক- ০২ জন। ২. প্রভাষক- ০৪ জন। ৩. ল্যবরেটরী সহকারী- ০১ জন। পূর্বে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের কোন পদ শিক্ষা ব্যাবস্থাপনায় ছিল না। ১৯৬০ সালের পরে বিভাগে পদবিন্যাসের কিছু পরিবর্তন হয়। এ সময় বিভাগে পদবিন্যাস ছিল নিম্নরুপ- ১. অধ্যাপক–০১ জন, যাকে বলা হতো Senior Education Service (SES) ২. সহকারী অধ্যাপক – ০৩ জন, যাকে বলা হতো Education Service (ES) ৩. প্রভাষক–০৪ জন, যাকে বলা হতো Junior Education Service ((JES) এবং এ ছাড়া দুটি প্রদর্শকের পদ বিদ্যমান ছিল। বর্তমানে Enam commission এর রিপোর্ট অনুযায়ী রসায়ন বিভাগে শিক্ষকের মোট পদ সংখ্যা ১২ ।

বর্তমান শিক্ষক পদবিন্যাস নিম্নরুপ- ১. অধ্যাপক- ১ জন ২. সহযোগী অধ্যাপক – ০৩ জন ৩. সহকারী অধ্যাপক – ০৪ জন এবং ৪. প্রভাষক – ০৪ জন। এ ছাড়া দুই জন প্রদর্শকের পদ রয়েছে। বর্তমানে ল্যবরেটরী সহকারীর কোন পদ নেই।

বিভাগের শিক্ষার্থী আসন সংখ্যা

প্রতিষ্ঠালগ্ন থেকে অনার্স কোর্সে শিক্ষার্থী সংখ্যার অপ্রতুলতার কারনে সম্ভবত শিক্ষার্থী সংখ্যা নির্দিষ্ট ছিল না। এ ধারা বৃটিশ শাসন আমল পর্যন্ত অব্যাহত থাকে। পূর্বসুরীদের মাধ্যমে যতটুকু তথ্য পাওয়া যায়, তা হলো পাকিস্থান আমলে বিভাগে বি.এসসি. অনার্স কোর্সে শিক্ষার্থী আসন সংখ্যা ছিল ১৬ (ষোল)। স্বাধীনতা উত্তর তা বৃদ্ধি পেয়ে ২৫ (পঁচিশ) জনে দাঁড়ায়। 1995-১৯৯৬ সেশনে তা ৪০ জনে বৃদ্ধি পায়। ১৯৯৭-১৯৯৮ সেশনে অনার্স কোর্সে আসন সংখ্যা পুনরায় বৃদ্ধি পেয়ে ৭৫ এ দাঁড়ায়। ১৯৯৯-২০০০ সেশনে এ সংখ্যা পুনরায় বৃদ্ধি পেয়ে ৯০ হয়। বর্তমানে বিভাগে বি.এসসি. অনার্স কোর্সে শিক্ষার্থী আসন সংখ্যা ১৫৫।

রসায়ন বিভাগের অবদান

প্রাপ্ত তথ্য মতে প্রথম থেকে এ পর্যন্ত শতাধিক শিক্ষক এ বিভাগে কর্মরত ছিলেন এবং আছেন, যাঁদের অনেকেই এ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং এ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী লাভ করেন। সে আমলে রসায়নের মত দুরূহ বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ ছিল না বললেই চলে। তবুও দেখা যায় প্রফেসর ড. পঞ্চানোন নিয়োজি, ড. সুবোধ কুমার মজুমদার (১৯৩৫), ড. এম.এ. সবুর(১৯৪৬), ড. এস.এ. খান (১৯৫৩), ড. মো. কিয়াম উদ্দিন (১৯৫৩)-এর মত অনেক শিক্ষাবিদ উচ্চতর গবেষণায় নিজেদেরকে নিয়োজিত রেখে শিক্ষার্থীদেরকে লেখা-পড়া এবং গবেষণায় অনুপ্রাণিত করেছেন। তাঁদের পথ ধরে পরবর্তীতে ড. মো. হারুনার রশিদ, ড. সিরাজুল ইসলাম, ড. মো. মাহবুবুর রহমান, ড. মো. আবুল কাশেম, ড. মো. মোবারক আলী আকন্দ, ড. নূর উদ্দিন আহমেদ, ড. মো. আব্দুল কাদের, ড. কমলেন্দু নারায়ন দাস, ড. নূরুস সাবা খানম, ড. মো. শাহজাহান, ড. মো. আবুল হায়াত, ড. মো. তৌফিক বিন করিম, ড. মো. সিরাজুল ইসলাম, ড. রেজিনা আক্তার বানু ও ড. ব্রজেন্দ্রনাথ সরকার এর মত স্বনামধন্য গবেষকগণ এ বিভাগে কর্মরত থেকে বিভাগকে ধন্য করেছেন। এছাড়া এ বিভাগেরই কৃতি শিক্ষার্থী প্রফেসর ড. আব্দুস সাত্তার, প্রফেসর ড. লুৎফর রহমান এর মত শিক্ষাবিদগণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগকেও আলোকিত করেছেন। শুধু তাই নয় দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তাঁদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। এছাড়া এ বিভাগেরই কিছু শিক্ষক বিভাগীয় দায়িত্ব পালনের সাথে সাথে কলেজ প্রশাসন এমনকি জাতীয় ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ধন্য হয়েছেন। যাঁদের নাম উল্লেখ না করলেই নয়। যেমন-

১. প্রফেসর মীর আহমদ হুসাইন বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের পর ১৯৫৭ সাল থেকে ১৯৫৯ পর্যন্ত রাজশাহী কলেজের উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন। ২. প্রফেসর মো. মোসলেম আলী, শুধু শিক্ষকই নন, এ বিভাগের একজন কৃতি শিক্ষার্থীও বটে। ১৯৮১ সালের দিকে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের পর ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত রাজশাহী কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি যথাক্রমে এন.এস. সরকারি কলেজ, নাটোর, নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনাতেও কৃতিত্বের সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। উল্লেখ্য যে সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা-এ অধ্যক্ষের দায়িত্ব পালনরত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁকে সরাসরি প্রশাসন ক্যাডারে যুগ্ম সচিব পদে পদায়ন করেন। তিনি সংস্কৃতি মন্ত্রনালয়ের অধীনে জাতীয় যাদুঘরের পরিচালকের দায়িত্ব পালন করে অবশেষে চাকুরী হতে অবসর গ্রহণ করেন। 3. বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. গোলাম আকবরও এ বিভাগের কৃতি শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৬৭ সালে প্রভাষক হিসেবে এ বিভাগে যোগদান করেন। অতঃপর ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন শেষে ১৯৯২ সাল থেকে ১৯৯৯ পর্যন্ত রাজশাহী কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ৪. প্রফেসর এ.জে.এম. রেজাউল হক চৌধুরী প্রথমেই রাজশাহী কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত । পরবর্তীতে ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত অত্র বিভাগে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। ৫. বর্তমান রাজশাহী কলেজের স্বনামধন্য অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান দীর্ঘ দিন রসায়ন বিভাগে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। অতঃপর ২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত রাজশাহী কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে আসীন হন। পরবর্তীতে তিনি ২০১৪ সাল থেকে অদ্যাবধি রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁর সময়কালে কলেজের একাডেমিক ও পরিবেশগত ঈর্ষণীয় উন্নতি সাধিত হয়। অধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী কলেজ পরপর চতুর্থ বারের মত দেশ সেরা কলেজের মর্যাদা লাভ করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রসায়ন বিভাগে বর্তমান কর্মরত শিক্ষকবৃন্দের নামের তালিকা নিম্নরুপঃ

১. জনাব আ.জ.ম. মনিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক, (যোগদান-০১/০৭/২০১৮) – বিভাগীয় প্রধান। ২. জনাব মো. হোসেন আলী, সহযোগী অধ্যাপক, (যোগদান-০৫/০৯/২০১৬) ৩. ড. রেজিনা আকতার বানু, সহযোগী অধ্যাপক, (যোগদান-০৯/১১/২০১৪) ৪. জনাব মো. জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, (যোগদান-০৯/০৬/২০০৯) ৫. ড. ব্রজেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক, (যোগদান-১৪/০৩/২০১২) ৬. জনাব শবনম সুলতানা, সহকারী অধ্যাপক, (যোগদান-২১/১০/২০১৩) ৭. জনাব মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, (যোগদান-১১/০২/২০১৬) ৮. জনাব মো. এহসানুল হক, সহকারী অধ্যাপক,(যোগদান-১২/১১/২০১৬) ৯. জনাব মো. আব্দুস সামাদ, সহকারী অধ্যাপক, (যোগদান-০৮/০২/২০১০) ১০. জনাব উমামা মনিরা, প্রভাষক, (যোগদান-১১/০৭/২০১৮) ১১. জনাব মোসা. লাভলী খাতুন, প্রভাষক, (যোগদান-১৮/০৬/২০১৮)

প্রথিতযশা শিক্ষক

 

কৃতি শিক্ষার্থী

 

বর্তমান শিক্ষকমণ্ডলীর তালিকা

তলিকা দেখতে এখানে ক্লিক করুন

SL TEACHERS’ NAME DESIGNATION BATCH MERIT DATE OF JOINING
01. Md. Akhterul Islam (009120) Professor 14 61 09/02/2021
02. Abu Zafor Md. Monirul Islam (004642) (Professor) Associate Professor 16 19 21/03/2023
03. Md. Hossen Ali (005856) (Professor) Associate Professor 16 27 21/03/2023
04. Md Jahangir Ali (12653) Associate Professor 22 67 21/07/2007
05. Shabnam Sultana (13769) Assistant Professor (Attachment) 22/10/2013
06. Dr. Mahmud Hasan Tareque (016553) Assistant Professor 26 05 16/06/2022
07. Md Mizanur Rahman (17875) Assistant Professor 11/02/2016
08. Md. Ehsanul Haque (17827) Assistant Professor 27 27 12/11/2016
09. Md Abdus Samad (15811) Assistant Professor Absorbed 18/02/2024
10. Mst. Lovely Khatun (17135141037) Lecturer 35 37 18/06/2018
11. Md. Hasan Mahmud Siddique (18136141014) Lecturer 36 14 13/01/2022
12. Md. Shamim Raton (18136141064) Lecturer 36 64 19/10/2022
13. Lecturer
14. Demonstrator
15. Demonstrator

বিভাগের সাথে যোগাযোগ

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Contact Information

Phone Number: +88 02588855233
Official Facebook page for this department

রসায়ন বিভাগের সকল শিক্ষকের তালিকা

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

SL Photo Name ID No. DoB BCS Info Lecturer Asst. Professor Asso. Professor Professor Home District Contact No.
No. Merit First Joining Start End Start End Start End Start End
01. Babu Khirod Mohon Sen 19/12/23 18/07/34
02. Babu Haridas Mukhergee 05/12/24 15/08/31
03. Dr. Nirmelendu Nath Rai 05/07/32 02/08/44
04. Babu Deejendra Nath Gupta 31/07/37 10/11/40 11/11/40 20/08/47
05. Babu Birinchi Banmali 21/07/44 18/12/45
06. Md. Wahed Boks 26/08/44 24/04/45 12/07/45 21/10/53
07. Dr. M. A. Sabur 07/05/45 08/01/46
08. Moulavi Nuruzzaman 14/08/47 31/08/49
09. Mir Ahmmad Hossain 14/08/47 28/02/59
10. Md. Abdul Moktadir 04/09/47 15/10/47
11. Dr. Md. Surut Ali Khan 1947 1959
12. Md. Anwar Ali Khandokar 30/03/48 30/09/58 16/04/59 17/04/60
13. Moulavi Mohammad Ali 12/04/48 02/08/49 05/06/57 04/08/61
14. Moulavi Mohabbat Ali 18/09/51 01/06/55
15. Dr. Md. Kayesh Uddin 14/02/54 22/12/66
16. Md. Abdul Khaelque 09/02/55 16/02/56
17. Dr. Mahbubur Rahman 31/05/55 ?
18. Moulavi Hafiz Ahmmad 18/06/55 05/01/56
19. Moulavi Alam Ahmmad 23/06/56 ?
20. Abu Ahmmad 03/04/58
21. Choudhury Waliur Rahman 01/09/58 10/07/59
22. Dr. Md. Abul Quasem 15/09/58 09/01/62 03/04/72 23/04/80
23. Sadhan Kumar Datta 17/09/58 25/11/58
24. Md. Abdus Salam 25/11/58 07/06/60
25. A. F. M. Waliur Rahman 05/11/60 04/02/62
26. Md. Wazed Ali 01/07/61 01/02/76
27. Muhammad Abdul Jabbar 14/09/61 08/04/67
28. Mir Matiur Rahman 01/05/62
29. Dr. Md. Harun Ar Rashid 02/06/62 22/01/66
30. Dr. Md. Mobarak Ali Akand 07/08/62 11/11/67
31. Dr. Md. Abdul Kader 06/12/62 18/01/67 27/01/82 08/12/86
32. Md. Moslem Ali 20/08/63 24/03/67 31/07/67 24/07/72 31/08/81 31/12/81
33. Dr. Nur Uddin Ahmmad 11/11/63 06/01/64
34. Md. Zahirul Islam 16/02/65 07/01/70 23/07/72 24/07/84
35. Dr. Md. Toufiqur Rahman 31/12/65 05/09/66
36. A. J. M. Rezaul Haque Coudhury 02/02/67 26/09/70 02/09/90 01/11/00
37. Md. Golam Akbar 13/02/67 26/09/70 01/07/75 25/04/84 26/04/84 16/06/90 17/06/90 29/11/92
38. Md. Mojibur Rahman 20/03/67 09/07/77
39. Khayer Ahmmed Kamran 08/01/69
40. Md. Arsad Ali 07/01/70 29/12/80 23/04/87 20/09/91
41. Golam Rabbani 11/02/70 31/03/78 21/09/91 31/01/01
42. Abdus Salek 29/09/70 21/07/76
43. Dr. Kamalendu Narayan Das 03/10/70 06/12/73
44. A. B. M. Bazlul Karim 04/10/71 17/01/81 17/03/97 22/03/00 25/11/04 27/02/05
45. Md. Jayedur Rahman 02/08/76 03/09/78 04/09/79 28/05/84
46. Mrs. Rashida Jahanara 06/08/77 25/01/78
47. Md. Abdul Wadud 25/01/78 11/07/92 31/05/01 06/10/01
48. Hafiz Din Mohammad Nabi 05/02/81 14/01/92 05/05/92 23/05/01
49. Dr. Nurus Saba Khanum 02/06/83 10/01/84
50. Abu Jafar Mollah 07/08/83 00/09/84 00/09/84 26/07/92
51. Md. Azizul Islam 12/04/84 13/07/92 27/10/96 02/09/01 13/10/01 16/07/06 17/07/06 29/04/07
52. Md. Shafiur Rahman 004370 14/10/84 08/07/01
53. Dr. Md. Golam Kibria Mondal 010456 01/02/92 27/12/97
54. Ata Elahi Mohammad Abdullah 004369 13/08/92 04/07/01 26/01/05 03/08/06
55. Dr. Md. Serajul Islam dr.serajulislamphd@gmail.com 004371 28/04/60 7 21 03/02/88 15/09/92 12/01/03 27/09/04 13/05/08 14/05/08 03/10/16 30/07/17 06/03/19 Kushtia 01729237383 01556314942 01756328584
56. Begum Quamrunnesa 25/05/93 10/05/98
57. Dr. Md. Toufiq Bin Karim 004367 10/11/97 07/07/01 07/09/06 29/12/08 30/12/08 13/05/13 13/05/13 04/12/14 01718974190
58. Dr. Rejina Akter Banu 004372 25/01/98 28/12/04
59. Md. Delwar Hossain 19/05/98 22/12/02
60. Md. Omar Faruk 004373 22/08/98 23/04/04 24/04/04 27/02/08 27/02/08 20/01/10 01732760071
61. Md. Ashfaqur Rahman ashfaqurbd@gmail.com 009047 29/12/69 18 15 08/07/00 14/05/08 14/05/08 01/11/16 Rajshahi 01715170742
62. Begum Jebun Nesa 03/12/00 Continuing
63. A. M. Shahadat Hossain 22/04/01 24/07/02
64. Md. Amirul Islam 02/05/01 11/05/01
65. Mohammad Ibrahim 25/05/01 17/10/01 01/07/06 16/07/06
66. Md. Abdus Samad 27/05/01 19/07/01
67. Md. Habibur Rahman 009518 03/06/01 09/01/05 09/01/05 07/01/09 07/01/09 23/02/09 01556335250
68. Md. Abdullah Al Amin 06/11/01 17/03/04
69. Md. Abdul Momin 11/06/02 19/07/04
70. Md. Anisur Rahman 30/01/03 19/07/04
71. Md. Mainul Islam mainul.islam.chem@gmail.com 004887 01/01/58 Absorbed 22/06/85 04/07/01 05/07/03 02/08/06 02/08/06 12/04/12 12/04/12 27/12/14 15/10/14 29/12/16 Rajshahi 0721 860455 01736576802
72. Dr. Brazendranath Sarkar 012601 10/12/03 21/07/07 14/03/12 28/04/22 01711245704
73. Abu Obaidul Ashraf 18/03/04 25/06/04
74. Md. Israil Haque 20/06/04 03/08/06
75. Md. Badiul Alam Sakhidar 010897 24/03/05 08/06/09 09/06/09 04/06/10 01717321880
76. Md. Asadul Islam 014186 02/07/05 20/02/12 20/02/12 Continuing 01712177254
77. Dr. Md. Shahjahan 26/01/06 06/04/06
78. Md. Abdul Khaleque Mollah 004475 04/09/06 07/09/09 01718171127
79. Md. Anisur Rahman Khan alanisur13@gmail.com 004808 Absorbed 05/09/06 14/05/08 14/05/08 14/08/08 02/01/17 09/07/17 Joypurhat 01712781983
80. Md. Tohur Uddin 06/05/07 04/07/07
81. Md. Jahangir Ali mdjahangirali1975@gmail.com 012653 08/01/75 22 67 10/12/03 21/07/07 08/06/09 09/06/09 ? ? Continuing Chapainawabganj 01716076395
82. Md. Rezaul Haque 007881 18/11/07 29/12/07 01190670528
83. Md. Shamsuzzaman 010426 15/09/08 10/03/12
84. Abdullah Al Mahmud 017151 22/11/08 15/05/13 01712715404
85. Prodip Kumar Datta 009844 23/11/09 27/05/12 01716811017
86. Md. Abdus Samad asamad197601@gmail.com 015811 01/11/76 Absorbed 03/07/06 08/02/10 18/02/24 18/02/24 Continuing Chapainawabganj 01716181129
87. Mohammad Motahar Hossion 015501 23/03/10 20/02/12 20/02/12 09/10/12 01718824487
88. Dr. Md. Keyamat Uddin
89. Md. Moslem Uddin
90. Dr. Md. Abul Hayat 010454 27/03/10 10/07/14 01712101190
91. A. B. M. Abdul Hamid 012648 28/05/12 07/11/12 01731664941
92. Md. Mojibur Rahman 015972 17/10/12 14/05/13 14/05/13 10/11/14 01716100322
93. Md. Harunur Rashid 022226 12/12/12 ? 01712769693
94. Md. Abu Sayed 018542 13/06/13 Continuing 01916449833
95. Shabnam Sultana 013769 22/10/13 Continuing 01715844670
96. Md. Giasuddin 004584 09/11/14 25/03/15 01715294689
97. Dr. Rezina Akhter Banu rezinazaman@yahoo.com 004372 17/07/65 16 48 11/08/96 09/11/14 24/05/23 24/05/23 Continuing Rajshahi 01911137641
98. Mst. Muslima Khatun 016346 12/11/14 Continuing 01724112651
99. Md. Taifur Rahman 004608 25/03/15 19/05/16 01190716760
100. Md. Mizanur Rahman 017875 11/02/2016 Continuing 01716099663
101. Md. Hossen Ali mhali16.ha@gmail.com 005856 24/05/66 16 27 11/08/96 05/09/16 21/03/23 21/03/23 Continuing Thakurgaon 01716490633
102. Md. Shakilur Zaman Shakil 025970 05/09/16 Continuing 01722307202
103. Md. Enamul Haque enamlabiluba@gamil.com 017806 27 46 11/02/2016 22/10/2016 Naogaon 01716902288
104. Komol Krishna Chakraborty kkchakraborty69@gamil.com 009097 25/10/69 18 21 25/01/99 02/11/16 16/07/17 Pabna 01712764527
105. Md. Ehsanul Haque ehsanulhaque24@yahoo.com 017827 27 27 12/11/16 Continuing Ch.Nawabganj 01715324101
106. Most Lovely Khatun Lovely(07)@yahoo.com 514107 30/12/90 35 37 02/05/17 02/05/17 18/06/18 14/05/17 Continuing Rajshahi 01771600577
107. Abu Zafor Md. Monirul Islam azmmislam@rocketmail.com 004642 02/04/67 16 19 11/08/96 01/07/18 21/03/23 21/03/23 Continuing Kushtia 01712818364
108. Umama Monira mithilla12345@gmail.com 16134141021 04/11/89 34 21 01/06/16 11/07/18 Continuing Rajshahi 01723995804
109. Md. Akhterul Islam akhterul.2018@gmail.com 009120 14 61 09/02/21 Continuing Rajshahi 01715002375
110. Md. Hasan Mahmud Siddique HASANACRU@gmail.com 181361- 41014 31/10/89 36 14 03/09/18 13/01/22 Continuing Gaibandha 01741060482
111. Dr. Mahmud Hasan Tareque tareq_ndc@yahoo.com 016553 01/01/79 26 05 02/04/06 16/06/21 Continuing Rajshahi 01750074203
112. Md. Shamim Raton shamimraton.ru@gmail.com 18136141064 31/12/89 36 64 13/09/18 19/10/22 Continuing Rajshahi 01737918175