পরিভ্রমন
আর্কাইভ
সরঞ্জাম
ভূগোল ও পরিবেশ বিভাগ
রাজশাহী কলেজ ই-আর্কাইভ থেকে
ভূগোল ও পরিবেশ বিভাগের সংক্ষিপ্ত ইতিহাস
ভূগোল ও পরিবেশ বিভাগ
প্রতিষ্ঠাকাল হতে অদ্যবধি বিভাগের ধারাবাহিক ইতিহাস ও ঐতিহ্য বিভাগের প্রতিষ্ঠাকালীন তথ্য/ইতিহাস
রাজশাহী কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগের সংক্ষিপ্ত ইতিহাস
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
কলেজ পর্যায়ে তদানীন্তন পূর্বপাকিস্তানে যে কয়েকটি প্রতিষ্ঠানে প্রথম দিকে ভূগোল খোলা হয়েছিল, রাজশাহী কলেজ তার মধ্যে অন্যতম। এই কলেজে ভূগোলের যাত্রা শুরু হয়েছিল ১৯৫০ খ্রিষ্টাব্দে উচ্চমাধ্যমিক ও স্নাতক (পাস) পর্যায়ে পাঠদানের মাধ্যমে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার পর ১৯৭২ সালে রাজশাহী কলেজে একসাথে পাঁচটি বিষয়ে স্নাতক (সম্মান) খোলা হয় যার মধ্যে ভূগোল ছিল অন্যতম। এর আগে বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিষয়ে স্নাতক খোলার জন্য অনশন ধর্মঘট পালন করে। তদানীন্তন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ. এইচ. এম কামারুজ্জামান তাদের দাবী মেনে নিয়ে অনশন ভঙ্গ করান এবং বিভিন্ন বিষয়ে স্নাতক (সম্মান) খোলার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় ১৯৭২ সালে মোট পাঁচটি বিষয়ে স্নাতক (সম্মান) খোলা হয়। এসময় ভূগোল বিভাগের অবস্থান ছিল খুবই সীমিত পরিসরে তৎকালীন উদ্ভিদ বিজ্ঞান ভবন (বর্তমানে: প্রথম বিজ্ঞান ভবন) এর দ্বিতীয় তলায় পূর্ব দিকের বারান্দায়। ভূগোল বিভাগে স্নাতকোত্তর সংযোজিত হয় ১৯৯৪ সালে। পরবর্তীতে ১৯৯৫ সালে বর্তমান দ্বিতীয় বিজ্ঞান ভবন (পূর্ব নাম: একাডেমিক ভবন) চালু হলে উক্ত ভবনের তৃতীয় তলায় ভূগোল বিভাগ স্থানান্তরিত হয়। প্রফেসর এম. আই. চৌধুরী, প্রফেসর রফিক আহমেদ, প্রফেসর এ. বি. এম. রেজাউল হক, প্রফেসর গোলাম নবী, প্রফেসর নজরুল ইসলাম প্রমুখ দেশ বরেণ্য শিক্ষাবিদ এখানে শিক্ষাদান করেছেন। এই বিভাগে শিক্ষাগ্রহণ করে বহু শিক্ষার্থী দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ ইত্যাদি বৈশ্বিক প্রেক্ষাপটে বিষয় হিসাবে ভূগোলের গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। বর্তমানে ৪ টি ক্লাসরুম, একটি সেমিনার লাইব্রেরী, একটি জিআইএস ল্যাব, ১১ জন শিক্ষক, ৩ জন কর্মচারী এবং ১০০০ এর অধিক ছাত্র-ছাত্রী নিয়ে বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রথিতযশা শিক্ষক
কৃতি শিক্ষার্থী
বর্তমান শিক্ষকমণ্ডলীর তালিকা
তলিকা দেখতে এখানে ক্লিক করুন
| SL | TEACHERS’ NAME | DESIGNATION | BATCH | MERIT | DATE OF JOINING |
|---|---|---|---|---|---|
| 01. | Dr. Md. Kamruzzaman (016987) | Professor | 10% | 03 | 07/02/2024 |
| 02. | Dr. Md. Zahirul Islam (14193) | Associate Professor | 24 | 05 | 11/01/2022 |
| 03. | Md. Manirul Islam (15569) | Associate Professor | 24 | 08 | 13/02/2024 |
| 04. | Mst. Farzana Hossain (13363) | Assistant Professor | 14/05/2013 | ||
| 05. | Md. Monirul Islam (13671) | Assistant Professor | 05/01/2015 | ||
| 06. | Md. Aminur Rahman (22146) | Assistant Professor | 29 | 01 | 02/04/2022 |
| 07. | Muhammad Asad-Uz-Zaman (022228) | Assistant Professor | 29 | 23 | 22/02/2024 |
| 08. | Mohd. Abdul Hakim (10192) | Lecturer | 25/01/1999 | ||
| 09. | Amit Kumar Paul | Lecturer | 35 | 09 | 28/10/2024 |
| 10. | Md. Mehedi Hassan (21138136001) | Lecturer | 38 | 01 | 23/102024 |
| 11. | Mst Shirina Akter (22140136014) | Lecturer | 40 | 14 | 04/12/2022 |









