পরিভ্রমন
আর্কাইভ
সরঞ্জাম
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সংক্ষিপ্ত ইতিহাস
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রাজশাহী কলেজের উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদানকারী অন্যতম প্রধান বিভাগ।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
১৯৭২ সালে রাজশাহী কলেজের ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয় কর্তৃক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) কোর্সে অধিভুক্তির জন্য অনশন শুরু করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন মাননীয় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ.এইচ.এম. কামারুজ্জামানের প্রত্যক্ষ মধ্যস্থতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের দাবি মেনে নিতে সম্মত হলে অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয় এবং ওই বছরই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্মান পর্যায়ে পাঠদান শুরু হয়। সম্মান শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়ন করার কারণে এই বিভাগে ১৯৯৪ সাল পর্যন্ত স্নাতকোত্তর কোর্সে পাঠদান শুরু হয়নি। ১৯৯৪ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় এই বিভাগে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হয়।
১৯৯৬ সালে রাজশাহী কলেজে উচ্চমাধ্যমিক কার্যক্রম বন্ধ হওয়ায় বিভাগে উচ্চমাধ্যমিক পর্যায়ে পৌরনীতি বিষয়ে পাঠদান বন্ধ হয়ে যায়। কিন্তু এ অঞ্চলে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অনুপস্থিতি এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে ২০১০ সাল থেকে উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষাকার্যক্রম পুনঃপ্রবর্তিত হয়। বৃহত্তর রাজশাহীর সকল স্তরের জনগণ এবং ছাত্র-ছাত্রীদের সোৎসাহ সমর্থন ও অনুপ্রেরণায় উচ্চমাধ্যমিক শিক্ষাকার্যক্রম শুরুর স্বল্প সময়ের মধ্যেই রাজশাহী কলেজ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ উচ্চমাধ্যমিক পাঠদানকারী প্রতিষ্ঠান হিসেবে এর গৌরব ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। উচ্চমাধ্যমিক পাঠক্রম চালুর পর থেকেই পৌরনীতি কলেজের মানবিক বিভাগের ছাত্র-ছাত্রীদের পাঠদানের অন্যতম প্রধান বিষয়।
প্রথিতযশা শিক্ষক
কৃতি শিক্ষার্থী
বর্তমান শিক্ষকমণ্ডলীর তালিকা
তলিকা দেখতে এখানে ক্লিক করুন
| SL | TEACHERS’ NAME | DESIGNATION | BATCH | MERIT | DATE OF JOINING |
|---|---|---|---|---|---|
| 01. | Md. Tayazul Islam Mondal (005943) | Professor | 17 | 28 | 23/03/2023 |
| 02. | Dr. Md. Abul Majan Choudhury (017618) | Associate Professor | 10% | 1 | 23/09/2021 |
| 03. | Mohammad Golam Muztoba (012508) | Associate Professor | 22 | 58 | 11/01/2022 |
| 04. | Mst. Jannatun Nesa (017032) | Associate Professor | 24 | 69 | 08/10/2024 |
| 05. | Rifat Ferdousi (15978) | Assistant Professor | 10/11/2014 | ||
| 06. | Md. Abdus Salam (17383) | Assistant Professor | 23/11/2014 | ||
| 07. | Nasrin Akhter Banu (017615) | Assistant Professor | 26 | 90 | 03/03/2021 |
| 08. | Zohura Kaniz (22913) | Assistant Professor | 30 | 22 | 24/10/2024 |
| 09. | Md. Rubyat-E-Afroz (24720) (Assistant Professor) | Lecturer | 05/05/2015 | ||
| 10. | Md. Wahiduzzaman (16134142043) | Lecturer | 34 | 43 | 23/12/2017 |
| 11. | Md. Kamrul Hasan (17135142079) | Lecturer | 35 | 79 | 27/07/2022 |
| 12. | Lecturer |























