সমাজবিজ্ঞান বিভাগ

রাজশাহী কলেজ ই-আর্কাইভ থেকে

সমাজবিজ্ঞান বিভাগের সংক্ষিপ্ত ইতিহাস

সমাজবিজ্ঞান বিভাগ রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান অনুষদ এর অধীনে অন্যতম গুরুত্বপূর্ন একটি বিভাগ।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

পরিচ্ছেদসমূহ

ইতিহাস

১৯৫৭ সালে ড. এ কে নাজমুল করিম- এর হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক বিষয় হিসেবে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হলেও যুদ্ধোত্তর বাংলাদেশে ১৯৭২ সালে ড. এ এইচ এম জেহাদুল করিম- এর সুযোগ্য ব্যবস্থাপনায় দুইবছর মেয়াদী বিএ (পাস) কোর্সের মাধ্যমে রাজশাহী কলেজে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়। ১৯০৯ সালে নির্মিত মোহামেডান ফুলার হোস্টেল এর নীচতলার পশ্চিম দিকে অবস্থিত (বর্তমানে আরবী ও ইসলামী শিক্ষা বিভাগের অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত) একটি কক্ষে সমাজবিজ্ঞান বিভাগের কার্যালয় প্রতিষ্ঠিত হয়। এসময় অফিসকক্ষ সংলগ্ন পার্শ্ববর্তী একটি এবং কলা ভবনের নীচতলা ও দোতলাতে যৌথভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হতো। পরবর্তীতে ১৯৯৮-৯৯ সালে স্থাপিত বর্তমান তৃতীয় বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে সমাজবিজ্ঞান বিভাগ স্থানান্তরিত হয় এবং একই ভবনে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সমাজবিজ্ঞানে ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষ হতে ৩ বছর এবং ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষ হতে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান), ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে ১বছর মেয়াদে মাস্টার্স (পূর্বভাগ), ১৯৯৫-৯৬ সালে ১বছর মেয়াদী মাস্টার্স (শেষভাগ) কোর্স চালু হয়। উল্লেখ্য যে, ২০১০-১১ শিক্ষাবর্ষ হতে এইচএসসি পর্যায়ে সমাজবিজ্ঞানে পাঠদান শুরু হয়।

শিক্ষক

বর্তমান বিভাগে একজন অধ্যাপক, তিনজন সহযোগী অধ্যাপক, চারজন সহকারী অধ্যাপক ও চারজন প্রভাষক পদের বিপরীতে এগারো জন শিক্ষক কর্মরত আছেন। উক্ত শিক্ষকগণের মধ্যে তিনজন পিএইচডি, দুইজন এমফিল ডিগ্রীধারী এবং দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে একাধিক মাস্টার্স সমমানের ডিগ্রীধারী শিক্ষকমন্ডলীও আছেন।

শিক্ষার্থী

শিক্ষার্থীসংখ্যার ভিত্তিতে সমাজবিজ্ঞান রাজশাহী কলেজের অন্যতম বৃহত্তম বিভাগ। বর্তমানে এই বিভাগের অধীনে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর (পূর্বভাগ) ও স্নাতকোত্তর (শেষভাগ) কোর্সে প্রায় ২০০০ শিক্ষার্থী অধ্যয়নরত। ৩০ জন শিক্ষার্থী নিয়ে স্নাতক (সম্মান) শুরু হলেও বর্তমানে ২৩৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়। এছাড়াও ২৫০ জন শিক্ষার্থী স্নাতকোত্তর (পূর্বভাগ) এবং প্রায় ৫০০ জন স্নাতকোত্তর (শেষভাগ) শ্রেণীতে ভর্তি হয়। এই বিভাগের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত থেকে দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছে।

এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান। শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত আন্তরিক ও যত্নশীল। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষকবৃন্দ অত্যন্ত নিয়মতান্ত্রিক ও যথাযথভাবে কোর্স পরিকল্পনা অনুযায়ী ক্লাসসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন। একদিকে যেমন শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদেরকে গবেষণা কার্যক্রমে সহায়তা প্রদান করে যাচ্ছেন অন্যদিকে নিজেরাও বিভিন্ন সমাজ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণারত আছেন। শিক্ষার্থীদের পেশা বেছে নিতে পরামর্শদানের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপ আয়োজনে সহায়তা প্রদান করে থাকেন।

কার্যক্রম

সমাজবিজ্ঞান বিভাগে একটি সমৃদ্ধ এবং গবেষণাবান্ধব সেমিনার লাইব্রেরী রয়েছে। যেখানে প্রায় ১০,১৯৬ এর অধিক পাঠ্যপুস্তক, গবেষণা গ্রন্থ, রেফারেন্স গ্রন্থ’ এবং জার্নাল রয়েছে। সেমিনারটিতে শিক্ষার্থীদের দৈনিক, সাপ্তাহিক এবং পাক্ষিক পত্রিকা পড়ার সুযোগ রয়েছে। বিভাগের শিক্ষার্থীবৃন্দ প্রতি বছর বিভিন্ন ধরনের স্মরণীয় ঘটনা, ছবি এবং যোগাযোগের ঠিকানা সম্বলিত স্মরণিকা প্রকাশ করে থাকে। ইতোমধ্যে সমাজবিজ্ঞান বিভাগ একটি আন্তর্জাতিকমানের অর্ধ-বার্ষিক গবেষণা জার্নাল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বিভাগের শিক্ষকবৃন্দসহ উৎসুক মেধাবী শিক্ষার্থীবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গবেষকবৃন্দ গবেষণা প্রবন্ধ প্রকাশের সুযোগ পাবেন। সমাজবিজ্ঞান বিভাগ পাঠ্যক্রমের অন্তর্ভূক্ত সকল শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনার পাশাপাশি বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম যেমন- শিক্ষাসফর আয়োজন, বিতর্ক প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করে থাকে। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির ক্ষেত্রে সমাজবিজ্ঞান বিষয়টি শিক্ষার্থীদের শীর্ষ পছন্দের তালিকায়। সার্বিক বিচারে রাজশাহী কলেজে সমাজবিজ্ঞান বিভাগের একটি বিশেষ অবস্থান রয়েছে যা সকল পর্যায়ে প্রশংসিত।

প্রথিতযশা শিক্ষক

 

কৃতি শিক্ষার্থী

 

বর্তমান শিক্ষকমণ্ডলীর তালিকা

তলিকা দেখতে এখানে ক্লিক করুন

SL TEACHERS’ NAME DESIGNATION BATCH MERIT DATE OF JOINING
01. Professor
02. Dr. Md. Abdul Malek Sarker (16611) Associate Professor 22 06 09/11/2014
03. Abu Zoha Mohammad Zustisul Haider (013352) Associate Professor 24 18 17/02/2024
04. Associate Professor
05. Mt. Rozina Afroz (23890) Assistant Professor 31 08 01/11/2018
06. Assistant Professor
07. Assistant Professor
08. Assistant Professor
09. Md. Sadiqul Islam (24617) (Assistant Professor) Lecturer 32 06 27/01/2015
10. Md. Roman Hasan (21138146008) Lecturer 38 08 14/02/2021
11. Lecturer
12. Lecturer

বিভাগের সাথে যোগাযোগ

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Contact Information

Phone Number: +88 02588854327
Official Facebook page for this department

সমাজবিজ্ঞান বিভাগের সকল শিক্ষকের তালিকা

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

SL Photo Name ID No. DoB BCS Info Lecturer Asst. Professor Asso. Professor Professor Home District Contact No.
No. Merit FirstJoining Start End Start End Start End Start End
01. A. H. M Zehadul Karim, Ph.Dahmzkarim@yahoo.com 01/09/49 MoE 12/12/72 12/12/72 31/10/74 Comilla 01711301335
02. Hafiz Ahmed Bhuiya 003650 01/04/47 PSC 26/11/74 26/11/74 03/10/78 Comilla 01715838541
03. Md. Abdur Rahman 004281 01/02/48 PSC 1 15/04/77 03/10/7806/08/85 03/08/8329/06/86 30/06/86 28/04/92 29/04/92 15/12/02 Chapai-nawabganj 01716509860
04. Mst. Mahfil Ara Begum 04/08/83 01/03/85
05. Alhajj Md. Asaduzzaman 07/08/41 Promotee 01/01/70 25/06/85 09/11/91 18/07/92 06/08/98 Natore 01716288220
06. Syada Nilufar Ferdous 004380 31/12/60 07 09 01/02/88 01/02/88 16/01/01 05/09/07 04/03/10 04/03/10 18/05/10 Joypurhat 01711301656
07. Dr. Mst. Abeda Sultana 004379 03/04/62 10% 26/01/91 09/11/91 30/09/99 07/07/01 08/07/06 11/08/11 16/03/13 Rajshahi 01711972291
08. S. M. Zarjis Kadir 004672 09/05/61 Absorbed 19/05/89 04/05/00 30/05/05 05/09/06 09/06/09 09/06/09 06/09/09 Natore 01711905969
09. Dr. Naznin Sultana nazmulkabir00778@gmail.com 010263 12/05/65 14 03 17/11/93 12/05/01 15/09/01 12/09/04 05/08/06 26/09/07 03/10/16 03/10/16 29/11/21 Sirajganj 01715804256
10. Dr. Md. Waliul Alam 010265 20/11/66 10% 08/08/96 12/08/02 28/05/05 16/11/08 08/09/10 Kushtia 01712652134
11. Sabrina Sahnaz Chowdhury 002470 02/01/62 Absorbed 01/07/85 16/06/03 17/11/07 17/11/07 05/02/12 Naogaon 01715405879
12. Mst. Selina Rowshon 010267 31/12/59 07 15 09/02/88 22/06/04 17/07/04 Pabna 01716129559
13. Dr. Md. Roknuzzaman Siddiky rokonsiddiky@hotmail.com 014192 09/04/74 24 17 02/07/05 02/07/05 16/04/0801/12/12 09/03/08 01/09/0809/11/14 09/11/14 15/04/18 Dinajpur 01777386633 01556309583
14. Dr. Md. Alamgir Kabir alamgir0541@gmail.com 013232 19/11/71 22 04 10/12/03 28/09/05 03/02/08 07/06/11 09/11/14 09/11/14 26/09/22 Gaibandha 01712169852
15. Abu Zoha Mohammad Zustisul Haider mzustisulh@gmail.com 013352 10/12/76 24 18 02/07/05 01/01/08 20/02/12 20/02/12 06/06/1305/11/19 06/11/12 31/09/16Continuing Chuadanga 01717489113
16. Anowarul Haque 008433 11/12/66 14 22 27/11/93 20/08/08 16/11/08 Dhaka 01914729263
17. Md. Amirul Islam 010761 01/01/71 20 02 31/05/01 18/09/08 20/06/09 Jessore 01712029373
18. Shorifa Begum 005635 05/03/56 Absorbed 01/03/94 21/09/08 11/11/08 Gaibandha 01715949128
19. Salma Sharmin 012033 17/02/73 21 10 31/05/03 14/07/10 19/09/10 Jessore 01720649873
20. Dr. Mahmud-Ul-Ala 016610 11/11/75 22 20 10/12/03 26/07/10 26/05/13 Barishal 01711077097
21. Mirazul Haque 15/03/84 29 14 01/08/11 01/08/11 14/05/13 Kushtia 01713911009
22. Rabeya Naznin 008109 26/03/59 07 03 31/01/88 11/08/11 ? Chuadanga 01720469623
23. Muhammad Jakir Al-Farukiilham.faruki@gmail.com 012441 30/12/73 22 22 10/12/03 15/11/11 27/10/18 28/10/18 Continuing Rajbari 01711949381
24. Dr. Md. Abdul Malek Sarkermamalekrc@yahoo.com 016611 01/03/75 22 06 10/12/03 01/12/11 09/11/14 09/11/14 Continuing Sirajganj 01712218852
25. Safiul Aman Khan Majlis 003684 01/12/64 16 13 10/08/96 28/07/12 22/01/13 Dhaka 01552430480
26. Mt. Rozina Afroz rozinaraj30@gmail.com 023890 20/06/83 31 08 15/01/13 15/01/13 31/10/18 01/11/18 Continuing Rajshahi 01717088990
27. Aminul Haque 012559 21/07/73 10% 10/12/03 15/05/13 12/10/13 Gazipur 01718622890
28. Sultana Zohura sultanazahura1981@gmail.com 024633 30/11/81 32 15 30/10/13 30/10/13 30/12/21 30/12/21 26/06/22 Rajshahi 01816296348
29. Nusrat Zerin Anny nusratzerin.du@gmail.com 024632 01/03/89 32 04 30/10/13 11/11/13 30/12/21 30/12/21 Continuing Sirajganj 01718600744
30. Md. Sadiqul Islam sadiqul2705@gmail.com 024617 31/12/87 32 06 30/10/13 27/01/15 30/12/21 30/12/21 Continuing Chapai-nawabganj 01735691369
31. Dr. Md. Firojul Islam mfislamsociology@yahoo.com 017187 17/11/74 10% 01 26/12/06 05/10/16 21/09/18 Chuadanga 01716206138
32. Md. Rafiqul Hasan rafiq526@gmail.com 022036 18/10/82 29 6 01/08/11 01/08/17 Continuing Kurigram 01778835020
33. Sayeda Jannatun Saima saimajannatun1983@gmail.com 024578 15/09/83 31 04 15/01/13 28/05/19 ? Rajshahi 01913362210
34. Md. Roman Hasan roman.du1993@gmail.com 15/05/93 38 08 14/02/21 14/02/21 Continuing Rangpur 01738237455
35. Morsheda Nazneen nmorsheda67@gmail.com 005852 21/02/67 14 09 22/11/93 27/04/22 22/10/21 Rajshahi 01715394790