পরিভ্রমন
আর্কাইভ
সরঞ্জাম
প্রাণিবিদ্যা বিভাগ
প্রাণিবিদ্যা বিভাগের সংক্ষিপ্ত ইতিহাস
পদ্মা বিধৌত শাহ্ মুখদুম (র:) এর দরগা সংলগ্ন ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। ১৮৮৪- ৮৫ শিক্ষাবর্ষে এ ক লেজে কয়েকটি বিষয়ে অনার্স ক্লাস চালু করা হয়। ১৯৩০ সালে উদ্ভিদবিদ্যা বিভাগ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে (১ম বিজ্ঞান) যে ভবন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবস্থান সেই
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
১৯৫৭ সালে অল্প কিছু শিক্ষার্থী নিয়ে বিভাগের যাত্রা শুরু হলেও বর্তমানে তার কলেবর অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন শিক্ষাবর্ষে প্রায় ১৫০০ জন শিক্ষার্থী অধ্যয়ণরত। ১৩ জন সুদক্ষ শিক্ষক এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। এছাড়াও বিভাগের সকল কাজে সহায়তা করে সুদক্ষ ০৩ জন কর্মচারী। প্রাণিবিদ্যা বিভাগ তার বিষয়ভিত্তিক পাঠদানের অসাধারণ কৃতিত্ব এবং সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য রাজশাহী কলেজের ২৪টি বিভাগের মধ্যে সবসময় আলোচিত একটি বিভাগ।
প্রাণিবিদ্যা বিভাগের পাঠদান কার্যক্রমগুলো হল- H.S.C, B.Sc. (Pass), B.Sc. (Hons), M.Sc. (Previous), M.Sc. (Final)| M.Sc. (Final) কোর্সে মাৎস্যবিদ্যা ও কীটতত্ত¡বিদ্যা শাখায় পাঠদান করা হয়। এই বিভাগে রয়েছে ৫টি বড় আকারের ক্লাসরুম। যা স্বাস্থ্যসম্মত আলো-বাতাস সমৃদ্ধ এবং মাল্টিমিডিয়া সুযোগ সম্পন্ন। এছাড়াও রয়েছে একটি উন্নত গবেষণাগার, যেটি সমৃদ্ধ হয়েছে বিভিন্ন প্রজাতির সংরক্ষিত প্রাণী, অস্থি এবং ¯স্লাইড দ্বারা। বিভাগের সেমিনার কক্ষটি প্রচুর পরিমাণ গ্রন্থ, আর্টিকেল পত্রিকা এবং বিজ্ঞান জার্নালে সমৃদ্ধ। বিভাগীয় প্রধান মহোদয়ের এবং অন্যান্য শিক্ষকদের জন্য রয়েছে সুসজ্জিত স্টাফরুম। শিক্ষকমন্ডলীর পাঠদান পদ্ধতি অনন্য।
প্রতিবছর এই বিভাগটি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষাসফর, কর্মশালা, সেমিনার ও মাঠ পর্যায়ের গবেষণার আয়োজন করে। পাশাপাশি শিক্ষার্থীরা অন্যান্য সহশিক্ষা কার্যক্রম, যেমন: BNCC, বাঁধন স্কাউটিং, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, বিতর্ক ইত্যাদির সাথে যুক্ত। প্রায় প্রতিবছর এই বিভাগ হতে দেয়াল পত্রিকা প্রকাশিত হয় এবং বিগত প্রায় ১০ বছর হতে চতুর্থ বর্ষ ও মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের সহায়তায় প্রতি বছর স্মরনিকা প্রকাশিত হয়ে আসছে।
২০১৮ সালে প্রতিষ্ঠিত ইকোক্লাব নামক সংগঠনটি প্রাণিবিদ্যা বিভাগসহ পুরো কলেজের পরিবেশের ভারসাম্য রক্ষাসহ বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব ও উন্নয়নমুলক কার্যক্রমের সাথে যুক্ত আছে। ইকোক্লাবের সদস্য সংখ্যা ২৭ জন।
শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষা ও এসব সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ কৃতিত্ব অর্জন করে। বিভাগের প্রত্যেক শিক্ষক এবং শিক্ষার্থী বিভাগের সার্বিক উন্নতির জন্য সর্বাত্মক চেষ্টা করেন। পাশাপাশি তারা দেশের উন্নতির জন্য অবদান রেখে চলেছেন। এই বিভাগটির উন্নত পরিবেশ শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সহায়তা করে।
প্রথিতযশা শিক্ষক
কৃতি শিক্ষার্থী
বর্তমান শিক্ষকমণ্ডলীর তালিকা
তলিকা দেখতে এখানে ক্লিক করুন
| SL | TEACHERS’ NAME | DESIGNATION | BATCH | MERIT | DATE OF JOINING |
|---|---|---|---|---|---|
| 01. | Dr. Abu Nayeem Muhammad Fazlul Karim | Professor (Attachment) | 14 | 05/07/2014 | |
| 02. | Dr. Most. Jahanara Akter Banu (4351) | Professor | 14 | 101 | 06/02/2021 |
| 03. | Dr. Md. Sarwar Jahan (004738) (Professor) | Associate Professor | 16 | 71 | 25/09/2024 |
| 04. | Mahfuza Chawdhury (14148) | Associate Professor | 24 | 09 | 11/01/2022 |
| 05. | Dr. Mosammat Fahmida Akhter Kostori (013335) | Associate Professor | 24 | 40 | 01/10/2023 |
| 06. | S. M. Tajul Islam (16602) | Assistant Professor | 24 | 123 | 12/11/2016 |
| 07. | Afroza Banu (22144) | Assistant Professor | 29 | 01 | 02/04/2022 |
| 08. | Smrety Sarowar (22424) | Assistant Professor | 29 | 22 | 02/06/2022 |
| 09. | Titonius Hembrom (24487) | Assistant Professor | 32 | 47 | 18/02/2024 |
| 10. | Md. Munsur Rahman (17135131016) | Lecturer | 35 | 16 | 29/09/2022 |
| 11. | Md. Romjan Ali (17135131019) | Lecturer | 35 | 19 | 22/10/2024 |
| 12. | Marufa Ferdousi (18136131026) | Lecturer | 36 | 26 | 24/10/2022 |
| 13. | Md. Selim Parvez | Lecturer | 10/04/2022 | ||
| 14. | Demonstrator | ||||
| 15. | Demonstrator | ||||






















