রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে টিভি ও রিডিং রুম উদ্বোধন

বিভাগ

শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে এবং অবসর সময়ের মানসিক বিনোদনের সুযোগ দিতে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে রিডিং রুম ও টিভি রুম চালু করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রুমগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ বলেন, “ছাত্রাবাসের শিক্ষার্থীরা সাধারণত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের। তাদের অনেক স্বপ্ন আর আশা নিয়ে বাবা-মায়েরা এখানে পাঠান। এই রিডিং রুম পড়াশোনার পরিবেশ আরও উন্নত করবে, আর টিভি রুম মানসিক চাপ কমাতে সাহায্য করবে। মাদকমুক্ত জীবন গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের উচিত ছাত্রাবাসের পরিবেশ ও সুযোগ-সুবিধাগুলো নিজেরাই যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। আরও উপস্থিত ছিলেন মুসলিম ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক অধ্যাপক আ.জ.ম. মনিরুল ইসলাম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন, বাংলা বিভাগের প্রভাষক মো. মাসুদুর রহমান, এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রুবাইয়াত-ই-আফরোজ।

ছাত্রাবাসের এই উদ্যোগ শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা। শিক্ষার্থীরাও এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *