শব্দ-বায়ু ও বর্জ্য দূষণ অকাল মৃত্যুর অন্যতম কারণ স্লোগানকে ধারণ করে রাজশাহী কলেজে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষে থেকে আনন্দ র্যালী, আলোচনা সভা, কেক কর্টন ও নিজ জেলার ভাষায় বিতর্ক সভার আলোচনা করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় গ্রীণ ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি মোছাঃ রাবেয়া খাতুনের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা বাংলা বিভাগের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান ও বাংলা বিভাগ সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া। উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক আশিক আলী, সাংগঠনিক সম্পাদক শামিম আহম্মেদ তুষারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় গ্রীণ ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি মোছাঃ রাবেয়া খাতুন বলেন, বাংলাদেশের অন্যতম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস তার অগ্রযাত্রার ২০ তম বছর অতিক্রম করে ২১ তম বছরে পদার্পণ করছে।
যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে এই স্লোগান কে ধারণ গ্রীন ভয়েস সবসময় পরিবেশ রক্ষা, নারীদের উন্নয়নসহ যুব উন্নয়নে তাদের কাজ পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সংগঠনটি যুব উন্নয়নে তাদের ধারাবাহিকতা বজায় রাখবে।
এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির উপদেষ্টাবৃন্দরা সংগঠনের ভবিষ্যৎ সফলতা কামনা করেন এবং সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকল সদস্যদের শুভকামনা জানান।
