রাবি ভর্তি পরিক্ষা দিতে আসা শিক্ষার্থীরা ঘুরে দেখছেন রাজশাহী কলেজ

কলেজের খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষ করে সৌন্দর্যে ঘেরা রাজশাহী কলেজকে এক নজর দেখতে ছুটে আসছে এর পাশাপাশি রাজশাহী শহরের পদ্মা নদী ও ঘুরছে এসব শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ মার্ছ) রাজশাহী কলেজের বিভিন্ন জায়গায় দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা রাজশাহী কলেজের ভবন ও ফুল গাছ ঘুরে দেখছে সাথে ছবি তুলছে।

চট্টগ্রাম থেকে রাবি ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী নেহাল বলেন, আমি চট্টগ্রাম থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে এসেছি আমি পরীক্ষা শেষ করে রাজশাহী সৌন্দর্য দেখার জন্য রাজশাহীতে একদিন হয়ে গেছে।আজ সারাদিন ঘুরেছি তার মধ্যে সবথেকে সুন্দর লেগেছে রাজশাহী কলেজ এত সুন্দর একটি কলেজ হতে পারে এর আগে আমার ধারণা ছিল না। সবকিছুই জানো রং তুলি দিয়ে আঁকানো হয়েছে এমন একটি ক্যাম্পাস আমাকে মুগ্ধ করেছে।

ঢাকা থেকে রাবি ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী মনিরুল বলেন, আমি এর আগে রাজশাহীতে কখনো আসেনি এই প্রথম রাজশাহীতে রাবি পরীক্ষা দিতে এসেছি ভাবলাম যখন রাজশাহীতে এসেছি তাহলে দুই একদিন থেকে ঘুরে যায়। আমি শুধু রাজশাহী কলেজের প্রশংসা শুনেছি কখনো সরাসরি দেখার সুযোগ হয়নি। আজ ঘুরে আমি সত্যি মুগ্ধ এত সুন্দর একটি কলেজ হতে পারে কখনো কল্পনা করিনি।

বরিশাল থেকে রাবি ভর্তি পরীক্ষা দিতে আসা আরেকজন শিক্ষার্থী আলামিন বলেন,আমি শুধু রাজশাহী শহরে সৌন্দর্যের নাম শুনেছি কখনো দেখতে আসা হয়নি। রাবি ভর্তি পরীক্ষা দিতে এসে দেখার সৌভাগ্য মিলেছে, রাজশাহী কলেজের ক্যাম্পাস ঘুরে যেটুকু দেখলাম আমাকে মুগ্ধ করেছে। একটি ক্যাম্পাস এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিভাবে সেটা আমার জানার খুব ইচ্ছে।

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *