রাজশাহী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খেলাধুলা

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর বিভাগীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) রাজশাহী কলেজ মাঠে ইভেন্টের খেলা গুলো অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোল্লা মাহফুজ আল হোসাইন। উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, ক্রীড়া কমিটির আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান। জাতীয় বিশ্ববিদ্যালয় রাজশাহী এর পরিচালক ফয়জুল করীম, উপ-পরিচালক শারীরিক শিক্ষা পারভেজ সাজ্জাদসহ অংশগ্রহণকারী রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের ক্রীড়া কমিটির দায়িত্ব প্রাপ্ত শিক্ষকবৃন্দ।

মোট সাতটি জেলা থেকে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিদের মধ্যে বিভিন্ন ইভেন্টের খেলাসমূহ অনুষ্ঠিত হয়। আগামীকাল ফুটবল, ক্রিকেট ও ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *